somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞানপাপী ছাড়া এদেরকে আর কি বলা যায় ??

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালকের ঘটনা , ইন্টারভিউয়ের এর জন্য একটা বহুজাতিক কোম্পানির কর্পোরেট অফিসে গেছিলাম ।। তো, কোর্ট টাই পরা সিনিয়র এক ভদ্রলোক(ত্রিশাল থেকে এইচ আর এ পাশ করা) আমাকে জিজ্ঞেস করলো , "ভাই আপনি গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে করেছেন , কোথা হতে??"
বেশ ভদ্রভাবেই বললাম, "আমি রুয়েট থেকে বি এস সি করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ" ।।

ভদ্রলোক গম্ভীর একটা ভাব নিয়ে বললেন , "আমার জানামতে সরকারি কোথাও তো মেকানিক্যাল নেয় বলে মনে হয়না , আপনি কি বলেন ??"

অনেকটা কষ্ট করে নিজের রাগকে কন্ট্রোল করে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, "ভাই BPDB , DESCO , BADC , BIDC ,
BCIC, BREB, APSCL , RPCL , North Zone , West zone , DPDC, TITAS, PETROBANGLA এগুলো কি জানেন ??"

ভদ্রলোকের নির্লীপ্ত জবাব , "সরি ভাই , এগুলো কিসের নাম বললেন ??"

বললাম, ভাই এই প্রত্যেকটাই একেকটা সরকারি প্রতিষ্ঠান যার একটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া একদিন ও চলতে পারবে না ।। আপনি এগুলোর একটির নামও জানেন না ,অথচ বলে ফেললেন মেকানিক্যাল এর জন্য সরকারি জব নেই !! রেলওয়ে , বিমান-নৌ-সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর কথা আর বললাম না।। "

ভদ্রলোক বেশ কিছুক্ষণের জন্য চুপসে গিয়ে পেচার মত মুখ করে বসে রইলেন বাকিটা সময় ।।

যাই হোক এই টাইপের অগাধ পান্ডিত্য নিয়ে মূর্খের আচরণকারী জীবের সংখ্যা আমাদের সমাজে খুব একটা কম নয়।। এরা মনে করে এরা যা ভাবে তা বাদে বাকি সব ভূল, ভেজাল ।। যেমন ঃ রুয়েটে ভর্তির সময় এক লোক আমাকে জিজ্ঞেস করলো , ঢাকায় এত ভাল প্রাইভেট ভার্সিটি থাকতে আমি কেন রুয়েটের মত একটা নাম না জানা প্রাইভেটে গিয়ে ভর্তি হলাম !!!
বুঝুন এবার অবস্থা..।

আরেকবার, এক পন্ডিত কাকু বললেন, "এলাকায় এত ভালো একটা পলিটেকনিক থাকতে তুমি রুয়েটে পড়তে গেলে কেন বাপু??" :)
এইবার বলুন , কি বুঝাবেন এদেরকে ?? এরা না জেনে না বুঝে মাঝে মাঝে এমন একটা কথা বলে বসবে , আপনার সুইসাইড করতে মন চাইবে ।। এইসকল ক্ষেত্রে আলতো ভাবে পাশ কাটিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় স্ট্রাটেজি, অন্তঃত আমার কাছে তাই মনে হয় ।।

কে কোন সাবজেক্টে বা কোথায় পড়াশুনা করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কে কতটুকু শিক্ষিত হতে পেরেছে সেটা ।। আমার বিজ্ঞানের উপর যতই দক্ষতা থাকুক না কেন , কেউ যদি আমাকে মুঘল সাম্রাজ্যের পতনের কারন জিজ্ঞেস করে আমি চুপসে যাব ।। অথচ মানবিকে পড়া যেকোন ছাত্র অনায়াসে এর উত্তর দিতে পারবে ।। সো, কাউকে আন্ডারইস্টমেইট করার কোন সুযোগ নেয়, করা উচিৎ ও না।।

অথচ, অনেক কে অনেক ভাল জায়গায় ভালো বিষয়ে পড়া নিয়ে ভাব দেখাতে দেখা যায়, হীসাব করতে চায়না আশেপাশের কাউকে ।। জ্ঞানপাপী ছাড়া এদেরকে আর কি বলা যায় ???????????
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×