বলিলেন ধরা কুল শিরোমণি হজরত,
শোন শোন হে সকল প্রিয় মোর উম্মত,
তোমার কর্ম,আমার কর্মে যত হবে কাছাকাছি
শত বিপদ আর কষ্ট তোমার সাথী রবে পাশাপাশি,
জীবন হবে কয়েদখানা,অভাব রাজপথ
কণ্টকময় হবে গো সখা জীবনের যত রথ,
আসবে বাধা দিনের আলোয়,আধাঁরে ভয় ভ্রান্তি
সুখের নিদ্রা হেরিবে না ক্লেশ, হেরিবে না তব ক্লান্তি,
থাকবে তোমার ধনের পাহাড়,তবু হবে তুমি নিঃস্ব
দুনিয়া তোমার হবে জাহান্নাম,জান্নাত পরিশিষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


