ধরণীর যশ বাবু কয় পিছু ডেকে
ধর মোরে পার যদি ধরা দেবো না রে,
দূর হতে দেবো দেখা কাছে পাবি নাতো
ফুল ভেবে খাবি হুল এঁকে দেবো ক্ষত।
বাহু ডোরে চাবি যবে আঁধারে হারাব
দিবালোকে হব নিশা স্বপনে কাঁদাবো,
পিছু ফিরে কই আমি ভজি না তো তোরে
এ বেলাতে খেলা ফেলে যা না দূরে মিলে।
মোর পানে চেয়ে বাবু কেঁদে কেঁদে ফিরে
নাকে মুখে ছুড়ে কাদা চুল ছিড়ে মরে,
সব ভুলে গাই গান হেসে বাঁকা ঠোঁটে
খালি ঘরে পারি সুখ শূন্যতা বরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



