পথে যেতে চামচিকা লাথি মারে পায়
পিছু ফিরে চাই শুধু,মৃদু স্বরে হাসি
সোজা পথে ফিরতে পা মেলে হাঁটি
চামচিকা নাচে সুখে,জয় গীতি গায়।
চামচিকা বুঝবে না করুনা কোথায়?
দেখে সব হই চুপ,কেন ক্ষেপি না?
প্রতিবাদের ঝড় তুলে পথ রুখি না!
কেন আমি নিশ্চুপ নিদারুন ব্যাথায়?
চামচিকা ভাবে নাতো ভাবি দিন কথা
গর্বেতে হেঁটে চলে বুকখানি ফুলিয়ে
মেদহীন পেশিটাকে গগনেতে উঁচিয়ে
কপোলেতে লেপে চলে ধ্বংসের টীকা।
চামচিকা রেখো মনে এ বেলায় আমায়
ভুলে কভু যেও না গো কালেরই স্রোতে
অবেলায় হয়তোবা পাবে পাশে মোরে
একালের প্রতিদান পাবে ফিরে হেথায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



