ছিনিয়ে নাও সেই অধিকার
তোমাকে ভালোবাসি বলে ডাকার,
আমি এই শব্দটির দাবি পূরণে অক্ষম
তাই চুপিসারে পালিয়ে যাওয়াটাই ভেবেছি মোক্ষম।
ছিনিয়ে নাও সব বর
আছে যা কিছু স্থাবর-অস্থাবর,
আমি চাঁদের কলঙ্কের কালিমা কালো
তোমায় ভুলে ঘুরবো পথে পথে,এটাই বুঝি ভালো।
ভুলে যেও মোরে চিরতরে
যেন স্মরণেও কভু না আসি অবসরে,
আমি নিজের মাঝেই খুঁজি একটু সুখ না হয়
উড়ে যাক,মিশে যাক অন্তরীক্ষে মম অতৃপ্ত প্রণয়।
যদি কভু হয়ে যাই মুখোমুখি
ভুলেও কভু দিও না হারানো সে অধিকার,
আমি অচিন পথের পথিক,অচিনেই রবো সেজে
পারো যদি প্রিয় সখা,এক পশলা দিও দেখা অন্তিম কালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



