আমাকে খুঁজি আমি কুয়াশার ভিড়ে
প্রভাতের রাঙা রবি,কাক ডাকা ভোরে,
খুঁজে ফিরি সন্ধ্যার আলোকের মায়ায়
নিশীথের গহীন আঁধার নির্জনতায়।
আমি দেখি আমাকে,ভাবি অতীত
কি ছিল হবার,আর কি হচ্ছে এখন!
এমন করে বদলে যাবো ভাবি নি
এখন আমি বড্ড অচেনা,অচিন কায়ায়।
আমি আমাকেই দেখি,গভীর দৃষ্টিপাতে
এক অচিন মুর্তিরূপ সেথা ভাসে,
পুরনো আত্নাটা মরে গেছে কবে জানি না!
তাইতো প্রাচীন রাগ ঝরে না তো বীণায়।
মন কুটিরে দিব্যদৃষ্টি,দেখি এক নতুন
এ নতুন বড্ড অসহ্য,কৃত্তিম,বেদনাময়,
খুঁজে ফিরি মোরে শূন্যে কিংবা লোকালয়
দাও ফিরিয়ে সেই পুরোনো অতীত আমায়।
আমি ভাসি,নয়নের জলে কাটি সাঁতার
আমি ক্লান্ত এ পথের নাই কোন সমাপ্তি,
চাওয়ার না শেষ আছে,আছে না পাবার
পুরোনো সেই সুর দাও ফিরে মোর গাওয়ায়।
তোমরাই হও বড়, জগৎ তোমাদেরই ভজুক
বিজয়ের গীতে পরিয়ে দিক কপালে রাজটিকা,
আমার আমাকেই ফিরিয়ে চাই শুধু শেষ বেলায়
অনেক দৌড়েছি,এবার ঘুমাবো শান্তি ছায়ায়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



