ব্লগে একটা ছোট গল্প পড়ে মন্তব্য করার ইচ্ছা জাগল। কিন্তু সেই সুযোগ না থাকায় এখানেই পোস্ট দিচ্ছি। গল্পটা ছিল ভয়
লেখক গল্পের থীম কোথায় পেয়েছেন জানিনা। তবে এই ধরনের কাছাকছি থীমের একটা ছোট গল্প পড়েছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে - একজন চাইনিজ লেখকের গল্প। সেখানে চিত্রকরের কাছে জীবনের চেয়ে শিল্পের মূল্য বেশী হয়ে ধরা দেয়।
যাই হোক, যদিও গল্পের লেখক প্রাণহানাহানিতে যাননি, তবুও তার গল্পের মূল ব্যক্তিটির কাছে যে শিল্পের মূল্য তার প্রেমিকার চাইতেও মূল্যবান তা স্পষ্ট।
তবে ছোট গল্প হিসেবে শেষটা খুবই সাদামাটা মনে হয়েছে।
আর একটা কথা কি. কোন শিল্পীরই মনে হয় মানবিকতাকে পদদলিত করে মহান কিছু করার চেষ্টা উচিত নয়। তাহলে সেটা মহান না হয়ে উল্টো হতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


