সে তো ছিল এক ভয়াবহ প্রেম
সাহস করে নীলাকে বলিয়াছিলেম
নীলা, আমি তোমাকে খুব ভালবাসি
নানা ছুতোয় তাই তোমার কাছে আসি
বলামাত্রই নীলা আমায় মেরেছিল চড়
প্রথম প্রেমিকা আমার ছিল বর্বর।
অত:পর প্রেমে পড়ি নাম তার মালা
সম্পর্কে সে হয় আমার খালা
সে খালার বিয়ে হল এক বুড়োর সাথে
খুব কেঁদেছিলাম আমি, গোপনে সে রাতে।
পাশের বাড়িতে আমার থাকত যে ভাড়া
তার প্রেমে এবার আমি হলাম পাগলপারা
সুযোগ পেলেই যেতাম তাদের বাড়ি
সেও ছিল এক মহা ধড়িবাজ নারী
নির্জনে দেখাত সে যে কত ছলাকলা
আরও কি কি করেছিল যাবে না তা বলা।
তুলির কাছে খেয়ে ছ্যাকা আমি অবশেষে
ফিল্মের কবরীকে ফেললাম ভালবেসে
শুনলাম তার আছে নাকি আমার মত ছেলে
সেই প্রেমও তাই আমার গেল চলে।
এরপর মন আমার যায় চলে ফরেন
প্রথমেই ভালবাসি সে সোফিয়া লোরেন
সালমা হায়েক, জুলিয়া রবার্টস এদেরও ভালবেসে
পাত্তা না পেয়ে আবার ফিরে আসি দেশে।
এবার পড়ি আমি পূর্নিমার প্রেমে
গসিপ পড়ে আমার প্রেম যায় থেমে।
এরপর মন আমার যায় কোলকাতায়
ব্যকুল মন আমার শুধু প্রেমে পড়তে চায়
যে হল সেখানে 'মাই সুইট হানী'
সবাই চিনবেন তাকে, নাম ইন্দ্রানী।
কোলকাতা ছেড়ে যখন মুম্বাই যাই
দেখি সেখানে কোন কিছুর নাই অভাব নাই।
জুহি আর মাধুরীকে একসাথে পেয়ে
মন আমার বারে বারে ওঠে গান গেয়ে
কাজল,রানী আর প্রীতিকে দেখে হায়
আমার দেহ-মন যায় ভেসে যায়
ঐশ্বরিয়াকে দেখলেই নড়ে চড়ে উঠে
ইচ্ছে করে তার কাছে যাই শুধু ছুটে।
এইভাবে সুন্দরীদের ভালবেসে বেসে
ক্রমাগত ছ্যাক খেয়ে খেয়ে শেষে
জীবনটা হল আমার পুড়ে পুড়ে ছাই
আমার জীবনে বোধহয় নাই প্রেম নাই।
[লুৎফর রহমান রিটনের একটি ছড়া অবলম্বনে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
