শহীদ আলতাফ মাহমুদ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
21 ফেব্রুয়ারির কথা আসলেই সকলের মনের মাঝে বেঁজে ওঠে সেই অমর গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী এবং সুরকার ছিলেন শহীদ আলতাফ মাহমুদ। আবদুল গাফ্ফার চৌধুরী যখন এটি লিখেছিলেন তখন কবিতা হিসেবে লিখেছিলেন, পরে আলতাফ মাহমুদ এতে সুর দেন। বিশিষ্ট চলচিত্রকার জহির রায়হান তাঁর অনবদ্য চলচিত্র "জীবন থেকে নেয়া"য় এই গানটি ব্যবহার করেন। আবদুল গাফ্ফার চৌধুরী এখন লন্ডনে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখেন, এটা আমার মোটামুটি সবাই জানি। কিন্তু শহীদ আলতাফ মাহমুদ এর কথা কি আমার সবাই জানি? আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধারা তাঁর বাড়ির সামনের উঠানে কিছু অস্ত্র লুকিয়ে রেখে গিয়েছিল। পাকিস্তানী হানাদার বাহিনী খবর পেয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে অমানুষিক নির্যাতন করে। তাঁকে দিয়ে মাটি খুঁড়িয়ে অস্ত্রগুলো বের করে। তিনি শুধু এ ব্যাপারে তাঁর একার জড়িত থাকার কথা স্বীকার করেন আর কারও নাম পাকিস্তানীরা তাঁর মুখ থেকে বের করতে পারেনি। পরে পাকিস্তানীরা তাঁকে হত্যা করে। আজ 21 ফেব্রুয়ারি তাঁর প্রতি এবং সকল ভাষা শহীদদের প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন