সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, “মাহমুদুর রহমান একজন শক্তিশালী লেখক। তিনি তার লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ করছেন। আমি তার জন্য আইনি লড়াই করব।” তিনি আরো বলেন, “প্রয়োজনে মাহমুদুর রহমানের জন্য জেলখানায় যাব।”
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘অবরুদ্ধ সম্পাদক মাহমুদুর রহমানের তিনটি বইয়ের প্রকাশনা উৎসবে’ তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান গুমের আশঙ্কায় বের হন না- এমন বক্তব্যের জবাবে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “মাহমুদুর রহমানকে গুম করবে এমন লোকের জন্ম হয়নি। তাকে গুম করার মতো সাহস কারো নেই।”
রফিক-উল হক বলেন, “আমি রফিকুল হক গুম হতে পারি, কিন্তু মাহমুদুর রহমানর গুম হতে পারেন না। দেশটা কি মগের মল্লুক নাকি যে তিনি গুম হয়ে যাবেন!”
মাহমুদুর রহমানের পক্ষে আইনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “তিনি বের হয়ে আসুক, তাকে জেলে নিলে আমি তার পক্ষে লড়াই করব। তাকে জামিন দিয়ে বের করে আনব।” তিনি আরো বলেন, “এক আদালতে না পাইলে অন্য আদালতে যাব, তবু তাকে কারাগারে থাকতে দেব না।”
রফিক-উল হক বলেন, “প্রয়োজনে মাহমুদুর রহমানের জন্য জেলখানায় যাব।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

