সুস্মিতাকে (১৮) নিয়ে ঘরে ঢুকলে স্থানীয় কিছু লোক আমাদের দেখে ফেলে এবং তারা দরজায় করাঘাত করতে থাকে। ভয়ে আমি বাইরে না বের হয়ে মেয়েটিকে হত্যা করি এবং টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দেই। প্রথমে তাকে গলা টিপে হত্যা করি। এরপর ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করি।
রোববার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তরুণীটির হত্যাকারী সাইদুজ্জামান বাচ্চু (২৮) এই অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।
তিনি আরও বলেন, ‘দুই বছর আগে রুমি ওরফে সুস্মিতার সঙ্গে ফোনে পরিচয় হয়। এক বছর আগে তার সঙ্গে আমার দেখা হয়। গত শুক্রবার সে মিরপুর-১০ নম্বরে তার খালার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাকে সিএনজি অটোরিকশা যোগে আমার অফিসে নিয়ে আসি। এরপর তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়।’
‘এর কিছুক্ষণ পর ঘরের বাইরে জড়ো হওয়া স্থানীয় লোকজন বলে, তোরা বাইরে এলেই তোদের দু’জনকে বিয়ে দিয়ে দেব। রাত আটটার দিকে বাইরে বের হওয়ার ভয়ে প্রথমে তাকে গলা টিপে হত্যা করি। পরে ছুরি দিয়ে গলা কেটে ফেলি। এরপর জানালার গ্রিল দিয়ে ফেলা যায় এমনভাবে টুকরা করি।’
জানা গেছে, হত্যাকারীর বাবার নাম বাসেত আলী শেখ। তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার বকশি-চাঁদপুর গ্রামে। আর তরুণীর পিতার নাম সাদ্দাম ফকির। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গাজিপুর গ্রামে।
শনিবার রাজধানীর হাতিরপুলের পরীবাগ এলাকা থেকে তরুণীটির ২৬ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এদিন সকাল পৌনে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টায় নাহার প্লাজার ১৩ তলার একটি ট্রাভেল এজেন্সি, পাশের ভবনের ছাদ ও রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরা টুকরা হাড় আর মাংসপিণ্ড উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে ওই হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই পুলিশ ও ডিবির কয়েকটি টিম হত্যাকারীকে ধরার জন্য কাজ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। ওই ভবনের সোনালি ট্রাভেলস অ্যান্ড ট্যুর এজেন্সির ম্যানেজার খুনি সাইদুজ্জামানকেও আটক করা হয়। সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর রাতে তিনি খুনের বিষয়ে আমাদের বিস্তারিত তথ্য দেন। তবে তিনি মেয়েটির নাম সুস্মিতা বলে জানালেও তার আসল নাম রুমি।’
তিনি বলেন, ‘আজ আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসি নুরুন্নবী ও এডিসি মাসুদুর রহমান (জনসংযোগ)। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-২।
‘গলা টিপে হত্যার পর ছুরি দিয়ে টুকরো করি’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)
অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন
১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন
=আজ খুশি ভাগ করতে এসেছি=

আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?
আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন
জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।