somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশন টু মটরশুঁটি হান্ট : সচিত্র প্রতিবেদন

২৫ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোর্থ ইয়ারের ফার্ষ্ট সেমিস্টারের পরীক্ষা শেষ। সপ্তাখানেকের মত ছুটি পেলাম। অনেকদিন বাসায় যায় না। তাই ভাবলাম একটু বাসা থেকে ঘুরে আসি। প্ল্যান মত বাসায় চলে এলাম। ভার্সিটির গ্যান্জামের কারনে সেই ছুটি দীর্ঘায়িত হল মাস দেড়েকের মত।

আমার আবার তেমন আত্বীয় বাড়ী বেড়াতে ভালো লাগেনা। তাই বাসায় একরকম বন্ধী হয়ে রইলাম। সকাল-বিকাল লোকাল বন্ধুদের সাথে একটু আধটু আড্ডা দিই। বাকি সময়টা ডিসকভারী, ন্যাশনাল জিওগ্রাফী ও খেলার চ্যানেল গুলো দেখে কাটাই। এভাবে আস্তে আস্তে বিরক্তি চলে আসতে লাগলো।

কয়েকদিন পর থার্ড ইয়ারের পরীক্ষা শেষ করে বুলবুল বাড়ীতে আসল। ও একটা পলিট্যাকনিক্যালে কম্পিউটারে পড়ে। আমার খুবই ভালো বন্ধু। আমর চেয়ে বয়সে কিছুটা ছোট। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। বাড়িতে গেলে প্রায় ২৪ ঘন্টা একসাথেই থাকি। ওদের আর আমাদের বাড়ী পাশাপাশি। আমি বাড়িতে গেলে ও আমাদের বাড়িতেই ঘুমোই। কে কাদের বাড়ীতে খাই তার কোন ঠিক-ঠিকানা নেই। বুঝতেই পারছেন কেমন ইন্টিমেসি। ওর সাথে বোঝা-পড়াটাও দারুন। ফ্যামিলিগত সম্পর্কটাও দারুন।

আমরা একসাথে হলে প্রতিদিন নতুন নতুন প্ল্যান করি। তো একদিন রাতে শুয়ে শুয়ে প্ল্যান করলাম মাঠ থেকে মটরশুঁটি চুরি করবো। তারপর পুড়িয়ে খাবো। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালের দিকে ম্যাচ নিয়ে মটরশুঁটির সন্ধানে বের হলাম। কিছুক্ষনের মধ্যে একটা মটরশুটির ক্ষেত খুজে বের করলাম।



(উপরে) মটরশুঁটি চুরি করছি আমি আর (নিচে) পাহারা দিচ্ছে বুলবুল।



ওগুলো পোড়ানোর জন্য গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সংগ্রহ করলাম।




এখন পোড়ানোর পালা।



পূর্ব অভিজ্ঞতা না থাকায় মনে হয় একটু বেশীই পুড়ে গেছে।



এবার খা্ওয়ার পালা। সাথে জুটে গেলেন এলাকার এক বড় ভাই। উনি মাঠে গরুর জন্য ঘাস কাটতে এসেছিলেন। ধরা পড়ে গেলাম উনার কাছে। কি আর করা। উনাকেউ ভাগ দিতে হল।



খেতে খেতে ভীষন তেষ্টা পেলো। শুকনো জিনিস তো, তাই গলায় আটকিয়ে যাচ্ছিল। তাও গলা টেনে টেনে খেতে লাগলাম। দুজন দুজোনের দিকে তাকাচ্ছি। আশেপাশে পানি নেই। তাই কেউ কিছু বলছিনা। কিন্তু এভাবে আর কতক্ষন থাকা যায় বলেন? অবশেষে খাওয়া বাদ দিয়ে পানির সন্ধানে বের হলাম।

কিছুক্ষন খোজা-খুজির পর পানির একটা উৎসও খুজে পেলাম। এটা ছিল একটা পানির ক্যানেল। অনেক দূর হতে হয়ত কোন শ্যালো-মেশিন থেকে পানি আসছিল। কোন বাচ-বিচার না করে ক্যানেল থেকেই পানি পান করতে লাগলাম।




মন ভরে পানি খাচ্ছি। হঠাৎ বুলবুল রসিকতা করে বলল,"মনে কর আমরা এখানে পানি খাচ্ছি আর দুরে কেউ প্রাকৃতিক কর্ম সেরে ক্যানেলের পানিতে ধোয়া-ধুয়ির কাজ করছে। ব্যাপারটা কেমন হবে বলত? "

ওর কথায় হাসি যেমন পেল, মেজাজও খারাপ হয়ে গেল। পানি খাওয়ার কোন রুচিই আর রইল না।

যাইহোক, পানি খেয়ে গাছের ছায়ায় বসে কিছুক্ষন বিশ্রাম নিলাম। তারপর দুপুরের দিকে মিশন শেষ করে বাড়ী ফিরলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ রাত ১১:২৩
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×