somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্যালি টিউটোরিয়াল – ২: ট্যালি.ইআরপি ৯ সফটওয়্যারের ফিচারসমূহ

০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব -১ দেখতে ক্লিক করুন এখানে :)

কেন ট্যালি সফটওয়্যারটি এত জনপ্রিয়? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সফটওয়্যারটির চমৎকার সব ফিচার। প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা ট্যালি.ইআরপি ৯ সফটওয়্যারের এই ফিচারগুলো নিয়েই আলোচনা করবো।

বেতনভাতা খরচ হিসাব

ট্যালির মাধ্যমে প্রজেক্ট অনুসারে বেতনভাতা খরচ হিসাবের সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানের বিভাগ অনুযায়ী, ইউনিট অনুযায়ী কিংবা প্রকল্প অনুসারে বেতনভাতা খরচ হিসাবের পূর্ণাঙ্গ সুবিধা দেয় সফটওয়্যারটি।

পয়েন্ট অব সেলস

ট্যালি সফটওয়্যারের মাধ্যমে পয়েন্ট অব সেলস (পিওসএস) ইনভয়েসিংও করতে পারবেন। এটি অনেক দ্রুত তথ্য নেয়া এবং প্রিন্টিংয়ে সক্ষম। এতে বারকোড সাপোর্টও রয়েছে।

সহজ অর্থবছর

ইচ্ছামত অর্থবছর কিংবা হিসাব সময় নির্বাচন করার সুযোগ রয়েছে এবং সে অনুযায়ী আউটপুট নেয়া যায়। যেমন কেবল ২ মাস কিংবা ২ বছরের লাভ-ক্ষতি হিসাব দেখতে চান, কিংবা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব বের করতে চান, সহজেই সেটি ট্যালি ইআরপি-র মাধ্যমে করা যাবে



আনলিমিটেড কোম্পানী

একটি ট্যালি সফটওয়্যার কিনেই যতখুশি প্রতিষ্ঠানের হিসাব রাখা যায়। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা করে সফটওয়্যার কেনার প্রয়োজন পড়ে না।

ডাটা সিনক্রোনাইজেশন

যেসব প্রতিষ্ঠানের অনেকগুলো শাখা রয়েছে, কিংবা অফিস-গোডাউন-বিক্রয়কেন্দ্র আলাদা স্থানে সেসব প্রতিষ্ঠানের হিসাবও কেন্দ্রীয়ভাবেই রক্ষা করা সম্ভব। একটি নির্দিষ্ট জায়গা থেকেই সমস্ত হিসাব সর্বত্র সিনক্রোনাইজ হয়ে থাকে এ সফটওয়্যারটির মাধ্যমে

ইচ্ছামত শ্রেনীবদ্ধকরণ

ট্যালি সফটওয়্যারটির মাধ্যমে ইচ্ছামত তথ্যগুলোকে শ্রেনীবদ্ধকরণ করার সুযোগ রয়েছে। ধরুন, অনেকগুলো পণ্য বিক্রি করেন। এক্ষেত্রে কোন পণ্য থেকে কত মুনাফা হচ্ছে, কোন পণ্যের মুনাফা কম সেটি সহজেই দেখা যায় ট্যালি-র মাধ্যমে। আবার কোন পণ্যের যদি একাধিক সংস্করণ থাকে, তাহলে কোন সংস্করণটি বেশি বিক্রি হচ্ছে সেটি উক্ত পণ্যের গ্রুপ লেজার থেকে সহজেই দেখার সুযোগ রয়েছে।

গ্রুপ অব কোম্পানী ব্যবস্থাপনা

ট্যালি সফটওয়্যারের মাধ্যমে সহজেই গ্রুপ অব কোম্পানী হিসাব ব্যবস্থাপনা করার সুযোগ রয়েছে। যেকোন একটি কোম্পানির তথ্য আপডেট করলে এটি স্বয়ংক্রীয়ভাবে গ্রুপ হিসাবে আপডেট হয়ে যাবে।

অ্যাডভান্সড এমআইএস

ট্যালি ইআরপি ৯ সফটওয়্যার বিভিন্ন বিভাগ এবং সময় অনুযায়ী পারফর্মেন্স বিশ্লেষণ করার সুবিধা দেয়। নির্দিষ্ট বিভাগ কিংবা সময়ের সঙ্গে অন্য বিভাগ এবং সময়ের তুলনা কিংবা বিশ্লেষণ করা এ সফটওয়্যারে কয়েক ক্লিকের ব্যাপার মাত্র। এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীন পারফর্মেন্স বিশ্লেষণ করার সুবিধা যেমন দেয় তেমনি ক্রেতার ক্রয়ের ধরণও বিশ্লেষণ করে। আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষও সহজেই নির্দিষ্ট সময়, পণ্য কিংবা সেগমেন্টের জন্য বিশেষ সিদ্ধান্ত নিতে পারে। প্রতিষ্ঠানের ‘ক্যাশ ফ্লো’ বিশ্লেষণ করেও নানা ধরণের সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

চাহিদামত হিসাব

এটি একটি হিসাব আপডেট করলেই এর সঙ্গে সম্পর্কযুক্ত হিসাবগুলো স্বয়ংক্রীয়ভাবে আপডেট হয়। আর চাহিদামত যেকোন হিসাবই এ থেকে সংগ্রহ করা যায়, আপডেট করা যায়।

হিসাব রক্ষণ ফিচার সমূহ:

কোড সহকারে হিসাব রক্ষণ

ট্যালিতে কোড সহ যেকোন হিসাব রক্ষণ করা যায়, তাই প্রয়োজনে এটি সহজেই যেমন খুঁজে পাওয়া যায় তেমনি হিসাবরক্ষণ প্রক্রিয়াকেও সহজ করে।

গ্রুপ লেজার ব্যবস্থাপনা

সহজ ব্যবস্থাপনার জন্য অনেকগুলো লেজারকে একটি লেজারের মাধ্যমে রাখা যায়, প্রয়োজনে গ্রুপ লেজার থেকে আবার প্রতিটি আলাদা লেজারের হিসাবও বের করা যায়। ধরুন, একটি কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠান হার্ডডিস্ক বিক্রয়ের সমস্ত হিসাব একটি গ্রুপ লেজার হিসাব রাখে। এখন প্রতিষ্ঠানটি যতগুলো কোম্পানীর হার্ডডিস্ক বিক্রি করে সবগুলো আলাদা আলাদা লেজারে রেখে ‘হার্ডডিস্ক’ কে মূল লেজার হিসাবে নির্বাচন করার সুযোগ রয়েছে। এটি হিসাব ব্যবস্থাকে একদিকে সহজ করে দেয় অন্যদিকে প্রতিটি বিষয়েরই বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ রয়েছে।

পূর্ণাঙ্গ হিসাবরক্ষণ

এতে অর্থগ্রহণ-অর্থপ্রদান, আয়-ব্যায়, ক্রয়-বিক্রয়, ডেবিটনোট-ক্রেডিটনোট, সমন্বিত জাবেদা, স্বারক জাবেদা এবং বিপরীত দাখিলা সহ আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতির সমস্ত সুবিধা রয়েছে। ট্যালি ইআরপি ৯ সফটওয়্যারটিতে খুব সহজেই এ ধরণের হিসাব তালিকাভূক্ত করা যায় এবং এর জন্য খুব বেশি হিসাবরক্ষণ জ্ঞানের প্রয়োজন হয় না।

পূর্ণাঙ্গ হিসাবব্যবস্থা

এটি একটি পূর্ণাঙ্গ হিসাব সফটওয়্যার। ব্যবহারকারী কোন জাবেদা প্রদানের পর তাৎক্ষণিকভাবেই এটি উদ্বর্তপত্র (ব্যালেন্স শিট), লাভ-ক্ষতি হিসাব (প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট), নগদ এবং তহবিল প্রবাহ (ক্যাশ এন্ড ফান্ড ফ্লো), ট্রায়াল ব্যালেন্স এবং অন্যান্য সব হিসাব স্বয়ংক্রীয়ভাবে সম্পন্ন করে।

মাল্টি কারেন্সি ব্যবস্থাপনা

যেসব প্রতিষ্ঠান দেশের বাইরেও ব্যবসা পরিচালণা করে তাঁদের জন্য একাধিক মুদ্রায় হিসাব রক্ষণের সুবিধা রয়েছে।

দেনা-পাওনা ব্যবস্থাপনা

নির্দিষ্ট ইনভয়েসের জন্য রেফারেন্স নাম্বার এবং প্রদানের তারিখ সহ অর্থ বরাদ্দকরা, গ্রুপ ভিত্তিক দেনা পাওনার তথ্য সংগ্রহ এবং ব্যবস্থানা এবং কাস্টোমাইজেবল রিমাইন্ডার ব্যবস্থার সুযোগ রয়েছে। এ ফিচারের মাধ্যমে দেনাদারের কাছ থেকে কবে পাওনা আদায় করতে হবে এবং পাওনাদারকে কবে অর্থ পরিশোধ করা লাগবে সে সংক্রান্ত নোটিফিকেশন পাওয়ার সুযোগ রয়েছে

গ্রাহক পেমেন্ট পারফর্মেন্স

ফিচারটির মাধ্যমে গ্রাহকের অর্থ পরিশোধ করার স্বভাব সম্পর্কেধারণা পাওয়া যাবে। যেসব দেনাদার অর্থ পরিশোধে গড়িমসি করে এবং সবসময় দেরি করে অর্থ পরিশোধ করে তাঁদেরকে স্বয়ংক্রীয়ভাবে বাছাই এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে।

অনুপাত বিশ্লেষণ

এটি প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যানুযায়ী বিভিন্ন অনুপাত বিশ্লেষণ করে। ফলে প্রতিষ্ঠানের তথ্যাদি এবং দক্ষতা খুব সহজেই যাচাই করা যায়।

কোটেশন, অর্ডার, ইনভয়েস এবং চেক প্রিন্ট

যেকোন পণ্য কিংবা সেবার বিপরীতে কোটেশন, অর্ডার, ইনভয়েস এবং চেক প্রিন্টিং সুবিধা রয়েছে ট্যালিতে। ফিচারটির মাধ্যমে এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের রিয়েল টাইম হিসাব আপডেট সুবিধা পাওয়া যায়। কোন পণ্যের বিক্রয় সম্পন্ন হলে এটি স্বয়ংক্রীয়ভাবে ইনভেনটরি হিসাব থেকে একটি পণ্য কমিয়ে দেয়।

ভ্যাট-ট্যাক্স হিসাব

ভ্যাট এবং অন্যান্য ট্যাক্স হিসাব রাখার স্বয়ংক্রীয় ফিচার রয়েছে ট্যালি সফটওয়্যারটিতে।

বাজেটিং

বিভিন্ন কাজের জন্য কিংবা বিভাগ অনুসারে বাজেট পরিকল্পনা, মনিটরিং এবং বাস্তবায়নের সুযোগ রয়েছে সফটওয়্যারটিতে।

বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থাপনা

যেসব প্রতিষ্ঠানে হিসাব বিভাগ একাধিক ব্যক্তি ব্যবস্থাপনা করেন তার জন্য ট্যালিতে রয়েছে খুব শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাপনা ফিচার। কেউ কোন হিসাব সম্পাদনা করলে কিংবা এন্ট্রি দিলে সহজে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটর করতে পারে।

অডিট ফিচার

লির অডিট ফিচারের মাধ্যমে কোন হিসাবের ট্র্যাক পরিবর্তন, কিংবা কোন ভুল সংশোধন অডিটের মাধ্যমে করা যাবে।

বিজনেস পূর্বাভাস এবং পরিকল্পনা ব্যবস্থাপনা

সফটওয়্যারটিতে রয়েছে ‘সিনারিও’ ব্যবস্থাপনা ফিচার, যা প্রতিটি ব্যবসায়ের পূর্বাভাস এবং পরিকল্পনা প্রনয়ণে সহায়তা করবে। পরিকল্পনা অনুযায়ী আপনি জার্নাল তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে ব্যবসায়ের মূল হিসাবের সঙ্গে সেটি তুলনা করতে পারবেন। সেখানে সহজেই ধরা পড়বে পরিকল্পনা বাস্তবায়নের পার্থ্যক্যসমূহ।

আনলিমিটেড খরচ এবং মুনাফা কেন্দ্র

আনলিমিটেড খরচ এবং মুনাফা কেন্দ্র (কস্ট এন্ড প্রফিট সেন্টার) বহুমাত্রিক বিশ্লেষণ এবং তুলণার সুযোগ করে দেয়। আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী যেকোন হিসাবকে বিশ্লেষণ করতে পারবেন।

ইনভেনটরি ব্যবস্থাপনা ফিচার সমূহ:

বিভিন্ন জায়গায় স্টক নিয়ন্ত্রণ

আপনার পণ্য বিভিন্ন স্থানে থাকতে পারে, ট্যালির মাধ্যমে আপনি সবগুলো স্থানের ইনভেনটরিই হিসাবে রাখতে পারবেন।

গুদামঘর ব্যবস্থাপনা

সহজেই এক কিংবা একাধিক গুদামঘর এবং পণ্য ব্যবস্থাপনা ট্যালির মাধ্যমে করার সুযোগ রয়েছে।

পণ্যের ফ্লেক্সিবল ইউনিট

আপনার পণ্যের একক আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। ধরি, আপনি সিডি কম্পিউটার সিডি বিক্রি করেন, এখন বক্স হিসাবেও আপনি সিডির হিসাব রাখতে পারবেন, একই সঙ্গে প্রতিটি সিডি-র আলাদা আলাদা হিসাবও রাখা সম্ভব ট্যালির মাধ্যমে।

মালামাল আনা নেয়া হিসাব ব্যবস্থাপনা

আপনার পণ্য একেক সময় একেক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। এটি সহজেই এই পন্য আনা নেয়ার মুভমেন্ট হিসাব রাখতে পারে।

বিভিন্ন ব্যবস্থাপনা প্রতিবেদন সমূহ

আপনি ভেন্ডর অনুযায়ী, পণ্য অনুযায়ী, ক্রয়কৃত মাল হিসাবে কিংবা বিক্রয় হওয়া গুদামজাতকৃত পণ্যের হিসাব বিভিন্ন বিভাগ অনুসারে সহজেই হিসাব রাখতে পারেন এ সফটওয়্যারটির মাধ্যমে। এটি পণ্যের আনা-নেয়ার প্যাটার্ন বিশ্লেষণ, ক্রেতার ক্রয় প্যাটার্ন খুঁজে বের করার মত চমৎকার সুবিধা সম্পন্ন।

ক্রয়-বিক্রয় অর্ডার

এটি ক্রয় এবং বিক্রয় অর্ডার ব্যবস্থাপনা করতে পারে, প্রয়োজনে বিভিন্নভাবে এ থেকে তথ্যও সংগ্রহ করা যায়।

কয়েক ধাপে মূল্য ব্যবস্থাপনা

আপনার সব ক্রেতাকেই একই মূল্যে পণ্য দিবেন এমনটি নয়, ক্রেতার ধরণ অনুযায়ী পণ্যের মূল্য ব্যবস্থাপনার ফিচার রয়েছে এ সফটওয়্যারটিতে। তাই পাইকারী ক্রেতার জন্য যেমন একধরণের মূল্যের হিসাব রাখা যায় তেমনি খুঁচরা ক্রেতার জন্য আরেক ধরণের মূল্য হিসাব করার সুযোগ রয়েছে।

উপসংহার: প্রিয় পাঠক, আজ এ পর্যন্তই! পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো আগামী পর্বে। সে পর্যন্ত ভাল থাকুন। ট্যালি.ইআরপি ৯ সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও ! আর প্রশ্ন কিংবা মতামত থাকলে মন্তব্যের মাধ্যমে জানান। উত্তর নিয়ে হাজির হয়ে যাবো। :)
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

আমরাও পারবো.....

লিখেছেন জুল ভার্ন, ১৩ ই মে, ২০২৬ রাত ১০:১৩

আমরাও পারবো.....

ইদানিং সোশ্যাল মিডিয়ায় নতুন এক জোশ উঠেছে-
“বাংলাদেশকেও ইরান, পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর হতে হবে- তাহলে আমাদের দিকে কেউ চোখ রাংগাতে পারবে না!”
শুনতে দারুণ লাগে। বুকের... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×