ছায়ানৃত্য
পুরুষ মানুষ আজকাল
ভেজা বেড়ালের মত মাছটি উল্টিয়ে খাওয়ার সূত্র-
উল্টিয়ে দিয়েছে। এই কথা
তোমার ডানের রমণীয় কানে বলতেই
ডান হাতটা এক ঝটকায় সরিয়ে দিলে-
কোমরের ফিতা থেকে।
রিক্সাওয়ালা কিছু না বুঝে গান ধরে-
- লোকে বলে আমার ঘরে নাকি...
আমি কি আর বসে থাকতে পারি?
হাতগুলোর সাথে সাথে ঠোঁটগুলোও এবার-
ব্যস্ত হয়ে রিক্সায় বসেই দেখল
পাশের রাস্তায় পাশাপাশি যাচ্ছে কি অদ্ভূত ছায়ানৃত্য!
বিগত কবিতাগুলো_ আদমশুমারী, হেডম্যান, হাতঘড়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


