কতিপয় একজন আলোচনা প্রসঙ্গে আমাকে বলছে, “ রবীন্দ্রনাথ লালনের গান নিজের বলে চালিয়ে দিয়েছে, অনেক বিদেশী গান নকল করেছে। ”
লোকটাকে মূর্খ বলব, না আহাম্মক বলব , না হারামজাদা বলে ভর্ৎসনা করব কিছুই বুজতে পারছিলাম না। আমি তো হত হতবিহম্বল । আমাদের দেশে এরুপ ঘটনা অহরহ ঘটছে ।
“ কারো সমালোচনা করা আমাদের বাঙালির রক্তে মিশে গেছে।”
আমরা কারো গুনগান করতে পারি আর না পারি কিন্তু সমালচনায় আমরা সিদ্ধহস্ত। ডঃ মুহম্মদ ইউনুস, স্যার ফজলে হাসান আবেদ এদের সমালোচনা করে আজ আমরা গর্বিত বাঙালি !!!! সেদিন বেশী গর্ববোধ করেছিলাম যেদিন ‘ আব্দুলাহ আবু সাঈদ ’ স্যারকে অপমান অপদস্ত করা হয়েছে । আলোকিত মানুষের অগ্র-পথিক যিনি আমাদেরকে আলোর সন্ধান দিলেন তাকেও হেনেস্তা করতে কুণ্ঠাবোধ করিনি ।
হে, বাঙালি !
ধন্য ধন্য করি, নন্দিত তব ভেরী !!!!!!
আমারা বাঙালিরা সব পারি, আমাদের কাছে সবকিছু সস্তা ।
গোপাল ভারের ঐ গল্পের মত,
“ রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ইলিশ কিনে বাড়ি ফিরছেন,
এক গ্রামবাসী তাকে জিজ্ঞেস করছে,
ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই , ইলিশ কিনে বাড়ি ফিরছেন বুঝি ?
- না, এই আর কী
- তা কত নিলো, খুব সস্তা হয়েছে বুঝি ?
- আনায় দশটা ।
- এক্কেবারে ঠকাই দিছে, আমি যে কাল আনায় বারটা আনলাম । তা বৌ’মারে কইবেন ইলিশ রাইন্ধা কাজের লোক দিয়া পাঠইয়া দিতে, একটু চাইখ্যা দেখুম ।
মন্ত্রী এবার বিরক্ত হয়ে মনে মনে বললেন,
- হ, দিমু, পাঠাইয়া দিমু । আমার টাকায় কেনা ইলিশ পাঠাইয়া দিমু ।
পথে আরেক গ্রামবাসীর সাথে দেখা,
- ইলিশ খুব সস্তা হয়ছে বুঝি ? তা কবে হচ্ছে ইলিশ ভোজ ?
মন্ত্রী এবার খুব রেগে গেলেন,
- আমার শ্রাদ্ধে
- তা, বেশ ! বেশ ! কাল সকালে হাজির হয়ে যাব ।
যাওয়ার পথে আরেক গ্রামবাসী,
- ইলিশ খুব সস্তা হয়েছে বুঝি ?
শেষ পর্যন্ত মন্ত্রী মশাই অতিশয় বিরক্ত হয়ে বলছেন,
- সস্তা, সস্তা, সস্তা ! সস্তার নিকুচি করেছি ।
আজ যারা বলছেন নোবেল প্রাইজ, নাইট উপাধি , ম্যাগাসাস পুরস্কার খুব সস্তা, সস্তা, সস্তা, সকল গুনে গুণান্বিত সে সব বহুমুখী প্রতিভার অধিকারী জ্ঞানী- গুণীদেরকে বলছি, “ আপনাদের ঝুলিতে কয়েকটা নোবেল প্রাইজ এনে দেখান না ”
“ সমালোচনা করা আমাদের বাঙালির রক্তে মিশে গেছে।”
সমালোচনায় আমরা কাউকে ছাড় দিব না । আমরা আমাদের জাতীয় নেতাদের, স্বাধীনতা অর্জনের অগ্রপথিকদের অস্তিত্তকে তো আগেই জলাঞ্জলি দিয়েছি । আর কে বাকি আছে , হ্যাঁ ডঃ জাফর ইকবাল স্যার বাকি আছেন যিনি উন্নত দেশের উন্নত জীবন পরিত্যাগ করে দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করবেন বলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে চাকুরির সুযোগ থাকা সত্ত্বেও চলে গেলেন নিভৃত সিলেটে । একদিন দেখা যাবে সেই স্বার্থ ত্যাগী মানুষের সমালোচনায়ও মুখর হয়েছে এই অকৃতজ্ঞরা ।
তারপর একদিন শুরু হবে শেরে বাংলা এ কে ফাজলুল হক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদের সমালোচনা। আজ আমরা রবীন্দ্রনাথের সমালোচনা করছি , কাল নজরুলের একে একে সবাইকে হেনেস্তা করব । জহির রায়হান, মুনীর চৌধুরী, হুমায়ূন আজাদ, শরৎ চন্দ্র, বঙ্কিম চন্দ্র কাউকেই ছাড় দিব না । এরপর কাকে ? হ্যাঁ, পেয়েছি । জর্জ হ্যারিসন, সেপ্টেম্বর অন যশোর রোডের রচয়িতা এলেন গিন্সবার্গ, মহান স্বাধীনতা যুদ্ধের বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী অস্ট্রেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড সকলকেই অপমান করবে এই মূর্খের দল ।
আমাদের বিনাশের জন্য কাউকে দরকার হবে না । আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের খেলায় মেতে উঠেছি । এ প্রসঙ্গে একটা গল্প না বললেই নয় ,
“ পৃথিবীর এক কুখ্যাত কারাগারে বিভিন্ন দেশের অপরাধীদের বন্দী করে রাখা হয়েছে। মাটি গর্ত করে তার উপর খাঁচা দিয়ে তাদের আটকে রাখা হয়েছে । কারা পরিদর্শনে এসে কারা পরিদর্শক দেখেন যে অন্য সব দেশের অপরাধীদের খাঁচা দিয়ে আটকে রাখা হলেও বাঙালিদেরকে তাদের গর্তে খাঁচা দিয়ে আটকে রাখা হয়নি। কারা পরিদর্শক অবাক হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এর কারণ জানতে চাইলেন। উত্তরে কর্মকর্তা বললেন,
- স্যার, ওদের জন্য খাঁচার দরকার নেই, ওরা এখান থেকে পালাতে পারবে না । আর কেউ যদি গর্ত বেয়ে কোন রকম উপড়ে উঠেও যায় তাহলে অন্যেরা তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলবে ।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



