আজ অনেক জানা আজানার কথা বলতে গিয়েও বলতে পারিনি । অনেক কিছু না শুনতে চেয়েও শুনতে হয়েছে, না দেখতে চেয়েও দেখতে হয়েছে । অনেক কিছু এড়িয়ে যেতে চেয়েও এড়িয়ে যেতে পারিনি , অনেক কিছু আঁকড়ে ধরতে চেয়েও আঁকড়ে ধরতে পারিনি । শুধু একা একা ছুটে চলা দিগন্ত হতে দিগন্তে আজানার সীমান্তে । জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির খাতায় সবই শুন্য পড়ে রয়েছে । সময়ের পর সময় অতিবাহিত হয়। কালের আবর্তনে সবই পাল্টায় । প্রকৃতি পাল্টায়, তার রুপ-রস-গন্ধ সবই পাল্টায় । চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, চেনা পথ অচেনা মনে হয় । জীবন থেমে থাকে না । মানুষ বেঁচে আছে, বেঁচে থাকে, বেঁচে থাকতে চায় । কিসের নেশায়, কিসের আশায় সবাই যেন ছুটছে । ছুটছে তো ছুটছে । সুখ-স্বাচ্ছন্দ্যে, হাসি আর গানে ভরে থাক আমাদের জীবন । জীবনের প্রতিটি মুহূর্ত পুষ্পিত হোক শত রঙে । এক অনাবিল শান্তি ছড়িয়ে পড়ুক আমাদের প্রাণে ও মনে । ভালবাসি, ভালোবাসি এবং ভালোবাসি । কী যে ভালোবাসি, কাকে যে ভালোবাসি, কেন যে ভালোবাসি তা মানুষ আজও জানে না । পৃথিবী আজ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে । চারিদিকে শুধু অনিয়ম, উশৃঙ্খলা , দাঙ্গা-হাঙ্গামা । জাতি,
ধর্ম ও অর্থের সীমাবদ্ধ গণ্ডীতে আজ ভালবাসা বন্দী । আমি কাউকে ভালোবাসি না এবং ভালবাসতে চাইও না । শুধু ঘৃণা আর ঘৃণা , ধিক্কার আর ধিক্কার এই নিজেকে । আমার কোন মানবতা নেই, নির্মম, পাষণ্ড । ও আকাশ প্রদীপ জ্বেলো না, ও বাতাস ছবি এক না । ও মালিক, সারা জীবন কাঁদলে যখন তখন আমায় মেঘ করে দাও রে মালিক । আমি অকৃতি অধম বলেও তো কম করে মোরে কিছু দাওনি । আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে । হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ । তা তা থৈ থৈ, তা তা থৈ থৈ, তা তা থৈ থৈ । আহা! কী আনন্দ নাচে মুক্তি, দিবা-রাত্রি, নাচে ছন্দ ।
.......................................................................................................................................................................................................................................................................................................শুধু লেখার জন্য লেখা ।
সকলে ভালো থাকুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



