somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“তুমি তোমার গর্ভে আর কোন সন্তান ধারণ করো না......

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাড়িতে জানালার পাশে বসে যে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছিলাম, তা নয় । অবচেতন মনে বাহিরের দিকে তাকিয়ে আছি আর কি । টিকেট কেটে একজন আমার পাশে এসে বসল। স্বভাবতই আমি নড়েচড়ে বসলাম । ক্লান্ত দেহে কিছুই ভাল লাগছিলো না । চোখে ঘুম ঘুম ভাব । কি নিয়ে যেন লোকটা অন্যদের সাথে কথা বলছিল, বুজতে পারছিলাম না । পাশ ফিরে দেখি লোকটার চোখ দিয়ে টল টল করে জল পড়ছে । তার ভিতর থেকে একটা বুক ফাটা কান্না যেন বের হয়ে আসতে চাইছে । একটা হৃদয় বিদীর্ণ হাহাকার আর বোবাকান্নার ভিতর দিয়ে লোকটা কি যেন একটা বলতে চাইছে । কাউকে জরিয়ে ধরে হাওমাও করে কাঁদতে চাইছে ।
লোকটা সারা বছর সঞ্চয় করে হাজার ত্রিশেক টাকা নিয়ে মালপত্র কিনতে এসেছিল । তার সকল সঞ্চয় টেম্পু থেকে পকেট কেটে নিয়ে গেছে । আমি লোকটার মুখ পানে তাকাতে পারছিলাম না, আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। এই একটি বছর কেমন করে তার ছোট ছোট ছেলেমেয়েদের মুখে আহার তুলে দিবে ? ভাবতেই আমার চোখ আবার ঝাপসা হয়ে আসছিল । কিছুতেই মনকে প্রবোদ মানাতে পারছিলাম না । লোকটার কোন অভিযোগ নেই, আছে শুধু নীরব কান্না আর বুক ফাটা দীর্ঘশ্বাস ।
আজ তোমরা যারা ন্যায় ও সুশাসনের কথা বল, মানবাধিকারের কথা বল , আজ কোথায় তোমাদের মানবিকতা ? ফিরিয়ে দাও তার সারা জীবনের সঞ্চয় । আজ যারা তোমরা আইনের শাসক , আইনের মহান পেশায় নিজেকে নিয়োজিত করে মানবতার কল্যাণ করতে চাইছ, তোমাদেরকেই বলছি, তার জীবিকা তাকে ফিরিয়ে দাও । আজ যারা মানবাধিকারের কথা বলছ , তাদেরকে বলছি তাকে ও তার ছোট ছেলেমেয়েদের পৃথিবীতে বাঁচার সুযোগ করে দাও । যদি না পার , তাহলে তোমাদের এই আইন আর মানবাতার ঝুলি নিয়ে সামনে এসো না । আজ যারা সমাজে শান্তি - শৃঙ্খলা ও মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব কাধে তুলে নিয়েছো , তাদেরকে বলছি সেই অসহায় মানুষটির জীবিকা ফিরিয়ে দাও। যদি না পার , তাহলে খুলে ফেল সেই পোশাক যা তুমি পরিধানের সময় শপথ নিয়েছিলে, “ মানব কল্যাণই আমার ব্রত ।”

“ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ।”
“ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ ।”

কই ‘ মা ’ আজকে তো খড়্গ হাতে আসিস নি সেই দুষ্কৃতিকারী, ঠক, প্রতারকদের বিনাশ করতে ।
তুমি না আমাদের মা ? “দেশ মাতা”
কই আজ তো তুমি আসোনি সেই সর্বস্বহারা সন্তানের চোখের জল মুছিয়ে দিতে। কই তুমি তো তাকে বুকে টেনে নাওনি ।

“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে, ওমা আমার প্রাণে..........................................।”

যখন বিদেশের মাটিতে, কোন অর্জনে , কোন গৌরবে এই সুর বেজে ওঠে , তখন তোমায় অন্তর দিয়ে অনুভব করি । দু’ চোখ জলে ভিজে যায় । কোন ভাল কাজের শুরুতে, কোন অর্জনে সদা তোমার গুনগান করি । তাহলে কেন আমাদেরকে এমনি করে ভালোবাসো না ? তাহলে আজ কেন আমাদেরকে এতো কষ্ট দিচ্ছ ? এভাবে আমাদেরকে তিল তিল করে মারার চেয়ে একেবারেই মেরে ফেল । আজ মনে হচ্ছে তোমার কোলে জন্ম নেয়ার চেয়ে কোন যুদ্ধ-বিগ্রহ দেশে জন্ম নেয়াই ভাল ছিল । তাহলে আর এতো কষ্ট পেয়ে মরতে হত না, একেবারেই মরে যেতাম ।

যখন তুমি পরাধীনতার শৃঙ্খলে বন্দী ছিলে, তখন তোমার স্বাধীনতার জন্য কত শত ছেলে বুকের তাজা রক্ত ঝরিয়েছে , নিজেদেরকে তোমার চরণে বলি দান করেছে ।
আজ তোমার স্বাধীন কোলে কেন আমরা অবাধ বিচরণ করতে পারি না, আজো কেন তোমার কোলে এতো সন্তান বুকের রক্ত ঝরাচ্ছে, এতো শত প্রাণ হারাচ্ছে ? আজো কেন তোমার সন্তানের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পার না, আজো কেন এতো লোক জীবিকার তাগিদে তাদের রক্ত, ঘাম ঝরাচ্ছে ?
আজো কেন প্রতি দিন কোন না কোন মায়ের বুক খালি করে তার সন্তানকে কেড়ে নিয়ে যাচ্ছ ? আজো কেন এতো হতাশাগ্রস্থ যুবক পথে পথে ঘুরে বেড়ায় ? আজ কেন তোমার সন্তানরা বিপথগামী ? আজো কেন তোমার সন্তানরা শিক্ষা অর্জন করতে গিয়ে প্রাণ হারাচ্ছে?
আজো কেন কিছু কালপ্রিট তাদের বিষাক্ত ছোবল দিয়ে তোমার বক্ষ ছিন্ন ভিন্ন করছে ?

“আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি,
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী !”

“এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”

“পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়ে আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে ।”

“ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরন দুটি, বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি।”

তোমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, নেই কোন অনুযোগ । শুধু এইটুকু বলব মা, যে সন্তানের জীবনের নিশ্চয়তা তুমি দিতে পার না, যে সন্তানকে ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াতে পারো না।
সন্তানের চোখের জল তুমি মুছিয়ে দিতে পারো না ।
তাহলে, শুধু এইটুকু বলব ‘ মা ’,

“তুমি তোমার গর্ভে আর কোন সন্তান ধারণ করো না.......................................................... ..................................................................”
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×