একদিন একজন আমাকে কিছু বাদাম কিনিয়া দিল খাইব বলে । সাথে লবণও দিল, বাদামের সাহিত মিলাইয়া খাইবার জন্যে । বাদাম ছুলিয়া মুখে পুরিতেছি , আর আঙুলের ডগা দিয়া একবার লবণ স্পর্শ করিয়া আর একবার জিহ্বা স্পর্শ করিয়া এইভাবে কিছু বাদাম ভক্ষণ করিলাম । আর কিছু রাখিয়া দিলাম অবসরে চিবাইব বলে , আর যে আমাকে বাদামগুলো কিনিয়া দিয়াছে তাহার কথা একান্ত নিরালায় ভাবিব বলে ।
কিছুদিন পর সেই অবসর মিলিলো । চিবাইবার নিমিত্তে বাদাম
গুলো বাহির করিলাম । তাহার কথা মনে পড়িয়া গেল । একটা বাদাম ছুলিয়া হাতের তালুতে লইয়া ফুঁ দিলাম বাদামের উপরের আস্তরণ সরাইবার জন্যে । কিন্তু সরিল না । এইবার মুখে পুরিয়া চিবাইতে থাকিলাম । কিন্তু আগিকার মত সাধ করে আর খাইতে পারিলাম না । বাদামের সেই সতেজতা আর নাই, তাহার উৎকর্ষতা লোপ পাইয়াছে, তাহার ভিতর আগিকার মত আর উদ্যমতা নাই। বাদামগুলো আর কড়কড়ে নাই । কেমন যেন চিমাইয়া গিয়াছে । সময়ের বিবর্তন, পারিপার্শ্বিক পরিবেশ, আবহাওয়া, জলীয়বাষ্প তাহার সজীবতাকে কাড়িয়া লইয়া গিয়াছে । অগত্যা বাদামগুলো রাখিয়া দিলাম । গৃহে ফিরিয়া বাদামগুলো বাহির করিলাম । আমার সহোদর বাদামগুলোকে লইয়া গিয়া উনুনের তলায় দিল, মচমচে হইবার জন্যে । আমার মন আন্দোলিত হইল , বাদামগুলোকে আবার চিবাইতে পারিব বলিয়া । উনুনের তলায় হাত দিলাম বাদামগুলো বাহির করিবার জন্যে । কিন্তু, ও’মা এ কি !!!!!! বাদামগুলো তাহার সজীবতা ফিরিয়া পাইবার বদলে তাহার উপর ভাতের মার পড়িয়া একেবারে বিনষ্ট করিয়া দিল । তাহার মধ্য হইতে একটা বাদাম বাঁচিয়া গেল । কাল বিলম্ব না করিয়া সাথে সাথে মুখে পুরিলাম । ঐ বাদামটা কিছুটা মচমচে হইতে পাড়িয়া ছিল । আর বাকি বাদামগুলোকে আমি আর চিবাইতে পারিলাম না ।
সময় ও কালের স্রোত আমাকে আর বাদামগুলো খাবার সুযোগ দিল না । যে দিন সে আমাকে বাদামগুলো কিনে দিয়েছিল, সে দিনই যদি বাদামগুলো খেয়ে ফেলতাম তাহলে আজকে আর আমাকে বাদামগুলো হারাতে হত না।
""""""""""""" সময়ের ব্যবধানে সবাই কি এমনি করে হারিয়ে যাবে ……………………………………………..............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



