somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ কেন, আজ আমায় অনুভব করলে…………………................... ?”

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কই? যখন প্রভাতবেলা,
সারারাত নির্ঘুম রাত্রি পার করে , কনকনে শীতে
নতুন বছরের প্রথম দিনে, নতুন প্রভাতের নতুন আলোয়,
তোমাকে সাদর সম্ভাষণে বরণ করব বলে,
“ শুধু তোমায় ………………….অভ্যর্থনা জানাব বলে ”
বরণঢালা সাজিয়ে তোমার পথ পানে চেয়ে রয়েছি ।
তোমার প্রতিক্ষা করেছি।
শীতের হিম-শীতল হাওয়ায় প্রাণ যখন নিস্তেজ হয়ে যাচ্ছিল তখনও নিজেকে জিইয়ে রেখেছি
তোমায় অভ্যর্থনা জানাব বলে ।
“ শুধু তোমায় ………………….অভ্যর্থনা জানাব বলে ”

কই ? তখন তো তুমি এলে না, আমার আহ্বানে সাড়া দিলে না ।

তোমাকে ছাড়া তো আমার অস্তিত্বকে কল্পনা করিনি । শয়নে, স্বপনে, স্মৃতি জাগরণে সবসময় সবখানে দেখি সেই মুখোচ্ছবি, সেই একই রুপ, সেই একই অবয়ব,
“ তুমি, শুধু তুমি ”
কই ? কখনো তো তোমার হৃদয়পটে আমার ছবি আঁক নি।
কই ? আমার মত করে তোমার চিত্ত তো কখনও ব্যাকুল হয় নি ।
এই জড়-জাগতিক কোলাহল ছেড়ে দূরে - বহুদূরে যখন কোন নির্জন-নিরালায় যেতে চেয়েছি । পথের ধাঁরে দু’জনা পাশাপাশি হাঁটতে চেয়েছি । তখন তোমার সময় হয়নি ।
সেই পথ ধরে তুমি ঠিকই হেঁটেছ ।
কই ? তখন তো আমায় সাথে নাওনি ।
আমায় ডাকোনি পর্যন্ত !!!
যখন জেনেছি তখন সব কিছু তুচ্ছ করে ছুটে এসেছি, তোমার পাশে হাঁটব বলে ।
তোমার হাত ধরতে চাইনি, তোমাকে বাহুডোরে বাঁধতে চাইনি।
শুধু তোমার পাশাপাশি থাকতে চেয়েছি ।
তখনও আমায় উপেক্ষা করেছ ; কাঁদিয়েছ ।
অন্য সকলের বেলায় তুমি সবকিছু করতে পারো, আর আমার বেলায় কিছুই পারোনি ।
সকলের জন্য তোমার সময় হয়েছে ।
কই ? আমার জন্য তো তোমার সময় হয়নি ।
তোমার এই নিস্প্রভ, নিরাবরণ রুপকেই আমি ভালবেসেছি ।
কই ? তুমি তো আমায় এমন করে ভালোবাসোনি ।
তোমার বিরহে, তোমার দেয়া আঘাতে নিভৃত অন্ধকারে কত অশ্রু বিসর্জন দিয়েছি । চোখের জলে দু’গাল ভাসিয়েছি ।
কই ? তখন তো আসোনি চোখের জল মুছিয়ে দিতে, পরম মমতায় বুকে টেনে নিতে ।
তোমার অগোচরে সদা তোমার কথাই ভেবেছি । সদা তোমার শুভ কামনা করেছি । কিসে তুমি স্বাচ্ছন্দ্য বোধ কর, কিসে তোমার ভাল হয় সে কথাই সদা ভেবেছি । সবসময় আগলে আগলে রাখতে চেয়েছি ।
কই ? কখনো তো আমার কথা ভাবনি ।
কই ? আমার মত করে আমাকে তো কখনো চাওনি ।
কোন আঘাত, কোন দুঃখ তোমাকে যাতে কষ্ট না দেয়, কোন হতাশা যাতে তোমাকে ঘিরে না ধরে, তাইতো সবসময় তোমার পাশেপাশে থেকেছি । তোমায় প্রেরণা যুগিয়েছি ।
আমি তো জগতে কাউকে চাইনি শুধু তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি ।
কই ? কখনো তো আমার একাকীত্ব ঘুচিয়ে দিতে আসোনি ।
............................................................
..............
..............................................................

আজ তো আমার ঠোঁটের কোনে লেগে থাকা সেই হাসিটুকু আর নেই, দু’চোখ ভরা স্বপ্ন নেই । সোনালী দিনের স্বপ্নে এখন তো আমি আর বিভোর হই না । আমার কণ্ঠে তো সেই গুনগুন আর ধ্বনিত হয় না ।
আজ তো আমি কাউকে ভালোবাসি না । কাউকে একান্ত আপন করে কাছে পেতে চাই না । কাউকে আঁকড়ে ধরে বাঁচতেও চাই না ।
আজ তো তোমার কাছে কোন আবদার করিনি, ধরিনি কোন বায়না । একান্তে তোমার সান্নিধ্য চাই নি ।
বলিনি তো, “ ভালোবাসি।”
এখন তো তোমায় আমি সময়ে অসময়ে জ্বালাতন করি না । করি না’ত বিরক্ত ।
আজ তো আমি একা, বড় একা । নিঃসঙ্গ, নিস্তরঙ্গ জীবনের অধিবাসী ।

“তাহলে আজ, কেন ? তুমি এলে ।”

তাহলে আজ কিসের লাগি এতো রাগ, এতো অভিমান, এতো উৎকণ্ঠা ?

“কেন, আজ আমায় অনুভব করলে ?”

আজ যখন নিজেকে নিজের ভিতর গুঁটিয়ে নিয়েছি, আজ যখন নিজেকে নিজের ভিতর করেছি একীভূত। আজ যখন আমি নিজ কেন্দ্রে আবর্তিত ।

“ আজ যখন নিজেই নিজেকে করেছি নির্বাসিত ।”

আজ যখন আমি তোমাদের অনেক দূরের, বহুদূরের কেউ একজন ।
আজ যখন আমি অস্তিত্বহীন, স্বীয় সত্তাহীন এক নির্জীব ।
আজ যখন আমি একটা শবে পরিণত হয়েছি।
আজ যখন ত্রিলোকের কারো সাথে আমার কোন লেনাদেনা নেই, নেই কোন সম্বন্ধ ।
তাহলে, “ আজ কেন এলে…………………….?”

“ কেন, আজ আমায় অনুভব করলে…………………................... ?”
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×