somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Fit For The Future স্লোগানে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৪

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘ফিট ফর দি ফিউচার ’ স্লোগান নিয়ে আজ ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৪।



ফিজিওথেরাপি একটি ইংরেজী শব্দ। এখানে ফিজিও (শারিরীক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারিরীক চিকিৎসার সৃস্টি। অর্থাৎ ফিজিওথেরাপি অর্থ হচ্ছে বিশেষ ধরনের শারীরীক চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বাধীনভাবে রোগীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা, আঘাত জনিত ব্যথা, প্যারালাইসিস ইত্যাদি) নির্ণয় সহকারে পরিপূর্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ১৯১৩ সালে নিউ জিল্যান্ডের একদল স্বাস্থ্যকর্মী প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা শুরু করেন।

যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু ১৯১৪ সালে। এরপর শুরু হয় ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা।
১৯২১ সালে ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসোসিয়েশন গঠন করে পঙ্গুদের পুনবার্সনের জন্য চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখার নাম ‘ফিজিওথেরাপি’-বলে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক মেরি এমসি মিলান।

জিওরজিয়া ওয়ার্ম স্প্রিং ফাউন্ডেশন পোলিও রোগ নিয়ে কাজ শুরু করে ১৯২৪ সালে। এক পর্যায়ে ফাউন্ডেশনটির অন্যতম কর্মী সিস্টার কিননি পোলিও চিকিৎসায় ফিজিওথেরাপি অন্তর্ভুক্ত করেন। এরপর ফিজিওথেরাপি হয়ে উঠে পোলিও রোগীর পুনবার্সন ও চিকিৎসার প্রধান চিকিৎসা পদ্ধতি।
১৯৫০ সালের মধ্যে পঙ্গুত্ব, বাতব্যথা, ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি উন্নত বিশ্বের বিভিন্ন হাসপাতালে নিউরোলজি, অর্থোপেডিকস ডিপার্টমেন্টের পাশাপাশি স্থান করে নেয়।

একটু একটু করে সাফল্য অর্জনের মাধ্যমে ফিজিওথেরাপি বাতব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরিসহ পঙ্গুদের পুনবার্সনে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম শাখা হিসেবে স্থান করে নিয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন বাতব্যথ, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফিজিওথেরাপি।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে বিদেশী ফিজিওথেরাপিষ্ট দ্বারা স্বাধীন বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা হয়। ফিজিওথেরাপী চিকিৎসার গুরুত্ব ও অনুধাবন করে ১৯৭৩ সালে আরআইএইচডি (বর্তমানে নিটোর) ফিজিওথেরাপী চিকিৎসার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের (এমবিবিএস ও বিডিএস একই অনুষদের অধিভুক্ত) অধিনে স্মাতক ডিগ্রি চালু করা হয় । বর্তমানে নিটোর, সিআরপি, পিপলস্ ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, স্টেট্ কলেজ অব হেলথ্ সায়েন্স সহ ৭টি ইনষ্টিটিউটে ফিজিওথেরাপী গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে বাতব্যথা চিকিৎসায় ব্যবহৃত ওষধগুলোর মধ্যে কয়েকটি ভিটামিন ছাড়া যে সব ব্যথার ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্বপ্রতিক্রিয়ায় পেপটিক আলসারসহ কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে এসব ওষুধ দীর্ঘদিন খাওয়া যায় না। ফলে বাতব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় পার্শ্বপ্রতিত্রিয়ামুক্ত উন্নত চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয় ফিজিওথেরাপি।

১৯৫১ সালে থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।

২০১৩ সালের বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো শুধু অসংক্রামক রোগের উপর জাতিসংঘের সামিট অনুষ্ঠিত হয়। সামিটে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে অসংক্রামক রোগের বিশেষ করে হৃদরোগ, বক্ষব্যধি, ডায়াবেটিকস, এবং ক্যানসারের আশাংকাজনক বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর সাড়ে ৩ কোটি মানুষের মৃত্যু হয় শুধু মাত্র অসংক্রামক রোগের কারনে যা বিশ্বের মোট মৃত্যুর ৬০ শতাংশ।
ফিজিওথেরাপির মাধ্যমে অসংক্রামক রোগজনীত অক্ষমতা ও মৃত্যুর হার কমানো সম্ভব।

যে সব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা :


 বাত-ব্যথা
 কোমড় ব্যথা
 ঘাড় ব্যথা
 হাঁটু অথবা গোড়ালীর ব্যথা
 আঘাত জনিত ব্যথা
 হাড় ক্ষয় জনিত রোগ
 জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
 স্ট্রোক
 প্যারালাইসিস জনিত সমস্যায়
 মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
 বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়
 আইসিইউ (ওঈট) তে অবস্থানকারী রোগীর জন্য
 পা বাঁকা (ক্লাবফিট)
 গাইনোকলজিক্যাল সমস্যায়
 সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)
 বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ও পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।

ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি:


একজন ফিজিওথেরাপিষ্ট রোগীর রোগ বর্ণনা, ফিজিক্যাল টেষ্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেষ্ট, প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন রেডিওলজিক্যাল টেষ্ট এবং প্যাথলজিক্যাল টেষ্ট এর মাধ্যমে রোগ নির্ণয় বা ডায়াগ্নোসিস করে থাকেন। অত:পর রোগীর সমস্যানুযায়ী চিকিৎসার পরিকল্পনা অথবা ট্রিটমেন্ট প্লান করেন এবং সেই অনুযায়ী নিন্মোক্ত পদ্ধতিতে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকেন।

-ম্যানুয়াল থেরাপি
-ম্যানিপুলেটিভ থেরাপি
-মোবিলাইজেশন
-মুভমেন্ট উইথ মোবিলাইজেশন
-থেরাপিউটিক এঙ্ারসাইজ
-ইনফিলট্রেশন বা জয়েণ্ট ইনজেকশন
-পশ্চারাল এডুকেশন
-আরগোনমিক্যাল কনসালটেন্সী
-হাইড্রোথেরাপি
-ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা (যেমন: TENS, IRR, Traction ইত্যাদি)। তবে ফিজিওথেরাপি চিকিৎসাতে মেশিনের ব্যবহার খুবই নগন্য।
-কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ্স বা ঔষধ

ফিজিওথেরাপি নেওয়ার আগে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তিনি সরকার অনুমোদিত ফিজিও রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা এবং এই সংক্রান্ত সার্টিফিকেট আছে কিনা কিংবা তিনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন তা বিজ্ঞানসম্মত কিনা তা নিশ্চিত হয়ে নিন ।
একজন প্রশিক্ষিত ফিজিওই পারেন এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে, অন্য কেউ নয়।
সময়মত এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, সচল ও কর্মক্ষম জীবন যাপন করুন এই প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×