নাম : তানভির উদ্দিন, বয়স : ২৬ বছর। শিক্ষাগত যোগ্যতা : এম এ (ইংরেজি)। কাজের অভিজ্ঞতা : মেডিকেল রিপ্রেজেনটেটিভ (দু'বছর), পাবলিক রিলেশন অফিসার (এক বছর), অ্যাড মেকিং (ছ'মাস), কল সেন্টার এঙ্িিকউটিভ (চার মাস), শিক্ষকতা (বর্তমান)। বায়োডাটার এই পর্যন্ত পড়েই চোখ আটকে গেল একটি হক ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল হকের। প্রার্থীর কাজের অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, তানভির মানসিকভাবে খুব অস্থির। অনেক কাজই সে করছে; কিন্তু কোনোটিই মন দিয়ে নয়। শুধু তাই নয়, কোনো পেশার প্রতি ভালোবাসাও তার নেই। সুতরাং, এই কাজটিও যে সে মন দিয়ে করবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অতএব, হক সাহেবের বিচারে তানভিরের বায়োডাটা বাতিল! পুরো ঘটনাটিই কাল্পনিক। তবে অবাস্তব বললে ভুল হবে। বর্তমানে তানভিরের মতো অনেক ছেলেমেয়েই এ কারণে বাতিল হয়ে যাচ্ছে লোভনীয় চাকরির সুযোগ থেকে। তারা কোনো চাকরিতেই মানসিক শান্তি খুঁজে পায় না। আজ এটা তো কাল ওটা, কোনো ক্ষেত্রেই তাদের মন বসে না। মনে হয়, এর চেয়ে ওখানেই বোধ হয় ভবিষ্যৎ উজ্জ্বল। ভুলে যায় যে, সব ক্ষেত্রেই প্রথম সারির চাকরি ভালো এবং একইভাবে কোনো চাকরিতেই মনের মতো সুযোগ-সুবিধা বা বেতন পাওয়া যায় না।
কেন এমন হয় : ঠিক এই প্রশ্নটিই করা হয়েছিল প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামালকে। তিনি বলেন, ব্যক্তিত্বের অভাবে এরকম হয়ে থাকে। কারণ ব্যক্তিত্ব হলো মানুষের সব বৈশিষ্ট্যের সমাহার। এ সমাহারে কোনো ঘাটতি থাকলে এ সমস্যা হয়। তা ছাড়া ছোট বেলা থেকে বাবা-মায়েরা আজকাল নিজেদের ইচ্ছা-অনিচ্ছা চাপিয়ে দিচ্ছেন তাদের সন্তানের ওপর। ফলে ছেলেমেয়েরা স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারছে না। তারাই বড় হয়ে প্রথম চাকরি পেলে নিজেদের ইচ্ছাগুলো খুঁজতে থাকে তার কাজের মাধ্যমে। সে কারণেই এক কাজ ছেড়ে অন্য কাজ।
কী করবেন : ছেলেবেলা থেকে নিজের আগ্রহ সম্পর্কে সচেতন হতে হবে। যাতে প্রথম অর্থ রোজগার শুরু করেই এমনটা মনে না হয় যে, হাতে চাঁদ পেলাম, এবার নিজের মর্জিমতো নিয়ম ভেঙে চলবো। প্রথম থেকেই যুক্তিবাদী হন। নিজে ভবিষ্যতে যা করতে চান, তাই নিয়েই প্রথম থেকে মাথা ঘামান। প্রথমদিকে যদি সন্তুষ্ট নাও হন, চেষ্টা চালিয়ে যান। হাল ছাড়বেন না। কেউ প্রথমেই শীর্ষে পেঁৗছতে পারে না। তার জন্য দরকার কাজের প্রতি নিষ্ঠা। হঠকারিতা ভালো নয়। ঘন ঘন যাতে চাকরি পরিবর্তন না করতে হয় সে জন্য নিজের মধ্যে পরিবর্তন আনা জরুরি
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
Related Tags: bangla news , english news , bangla blog , english blog ,technology blog , computer tips and tricks ,gossips news ,gossips blog ,technology news
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



