somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিশতক এবং শতকের শতক

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ভারতের ক্রিকেটেশ্বর শচীন টেন্ডুলকারের। এরপর ২২ গজের পিচে কাটিয়ে দিয়েছেন ২৪টি বছর। কঠোর হস্তে শাসন করেছেন বিশ্বের নামিদামি বোলারদের। তার সমবয়সী এবং তার চেয়ে ছোটরাও অনেক আগেই অবসর নিয়েছেন; কিন্তু শচীন এখনও তার ফর্ম ধরে রেখেছেন। এখনও রয়েছেন ফর্মের তুঙ্গে। এ চূড়া থেকেই তিনি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নভেম্বর মাসেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল। আর নভেম্বর মাসেই ক্রিকেটকে গুডবাই জানাবেন তিনি। ১৮ নভেম্বরের পর থেকে ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কছেদ ঘটবে শচীনের। এটা ভেবে জারপরনাই মর্মাহত ক্রিকেটের রথী-মহারথীরা। ক্রিকেট বিশ্বে নেমে এসেছে বিষাদের ছায়া। কারণ ক্রিকেটের রাজপুত্র শচীনকে যে আর কখনও দেখা যাবে না ২২ গজের পিচে দাঁড়িয়ে ক্লাসিক শট খেলতে। কখনও দেখা যাবে না নামিদামি বোলারদের শাসন করতে; কিন্তু শচীন বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তিনি মনে করছেন অবসর তো জীবনেরই অংশ, ‘আমার জীবনের ২৪টা বছর ক্রিকেটকে দিয়েছি। এখন বাকি সময়টুকু শুধুই পরিবারের জন্য। অবসর তো জীবনেরই অংশ।’

তার সময়কার সতীর্থ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলি বেশ খানিকটা আগেই অবসর নিয়েছেন। তরুণদের সুযোগ দিয়েছেন। এবার শচীনের পালা; কিন্তু বিদায় নেয়ার আগে যে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক রান করেছেন। ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি (টেস্টে ৫১টি এবং ওয়ানডেতে ৪৯টি)। টেস্ট ক্রিকেটে রেকর্ড ১৫ হাজার ৬৪৩ রান এবং ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান করেছেন, যা দ্বিতীয় কোনো ব্যাটসম্যানের নেই। এখানেই শেষ নয়, প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলেছেন; জিতেছেন বিশ্বকাপও। খুব কম সাফল্যই অধরা রয়েছে এ ক্রিকেটেশ্বরের। খুব কম রেকর্ডই এখনও অক্ষত আছে তার সামনে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে পুনরায় গড়ে এখন তিনি রেকর্ডের বরপুত্র। টেস্ট ক্রিকেটে দ্বিশতক রয়েছে পাঁচটি। আর ওয়ানডেতে একটি। ১৯৯০ সালের ৯ আগস্ট ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম শতক। আর ১৬ মার্চ ২০১২ বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি পূর্ণ করেন তার শতকের শতক। তবে শতকের শতক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। পাড়ি দিতে হয়েছে কিছুটা বন্ধুর পথ। ৯৯তম শতকটি তিনি হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে ২০১১ সালের মার্চ মাসে। আর শততম সেঞ্চুরিটি হাঁকান তিনি ২০১২ সালের ১৬ মার্চ। এই বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৩৬৯ দিন। শুনতে হয়েছে নানা সমালোচনা। মুখোমুখি হতে হয়েছে নানা নাটকীয়তার। তার সেঞ্চুরির সেঞ্চুরি কোন মাঠে হবে সেটি নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না। শেষ পর্যন্ত এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামই তাকে উপহার দেয় শতকের শতক। তাই তার রেকর্ডবুকে বাংলাদেশের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৮ বলে ১০০ করে মাইলফলক স্পর্শ করেন ‘আধুনিক ডন’। ম্যাচের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন লিটল মাস্টার। প্রথম চারটি স্কোরিং শট থেকে তুলে নেন চার চারে ১৬ রান। শেষ পর্যন্ত ১২টি চার ও একটি ছক্কায় সাজানো ১৪৭ বলে ১১৪ রানের এ ইনিংসের পরিসমাপ্তি ঘটে মাশরাফি বিন মর্তুজার বলে। অবশ্য ওই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। তবে জয়ের চেয়ে শচীনের শতকের শতক পাওয়াটা অনেক বেশি আলোচিত হয়েছিল।

শচীনের বিষয়ে সাবেক দলপতি রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘আমরা দুজন মিলে ৬ হাজার ৯০০ রান করেছি এবং আমি আমার নাতি-নাতনিদের কাছে গর্বের সঙ্গে বলতে পারব আমি শচীনের সঙ্গে ব্যাট করেছিলাম। তারা হয়ত আমাকে মনে রাখবে না; কিন্তু নিশ্চয়ই শচীনকে স্মরণ করবে।’

শতকের শতক

দেশ টেস্ট ওয়ানডে

অস্ট্রেলিয়া ১১ ৯

শ্রীলঙ্কা ৯ ৮

দ. আফ্রিকা ৭ ৫

নিউজিল্যান্ড ৪ ৫

ইংল্যান্ড ৭ ২

জিম্বাবুয়ে ৩ ৫

পাকিস্তান ২ ৫

ওয়েস্ট ইন্ডিজ ৩ ৪

বাংলাদেশ ৫ ১

কেনিয়া - ৪

নামিবিয়া - ১

মোট ৫১- ৪৯

***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***

Related Tags: bangla news , english news , bangla blog , english blog ,technology blog , computer tips and tricks ,gossips news ,gossips blog ,technology news
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×