somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন মাইলফলকের সামনে সিদ্দিকুর!

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোঃসুমন বেগ: রবিবার ইন্ডিয়ান ওপেন জিতে হৈচৈ ফেলে দিয়েছেন— দিল্লির মসনদে বাংলাদেশি রাজা হিসেবে আবির্ভূত সিদ্দিকুর রহমান। এবার আরেকটি হাতছানির অপেক্ষা এই বাংলাদেশি বিস্ময়ের সামনে। এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছেন সিদ্দিকুর। বছর শেষে শীর্ষ চারে থাকতে পারলেই আরেকটি ইতিহাস সৃষ্টি করবেন তিনি। আগামী বছরের মার্চে অুনষ্ঠেয় ইউরেশিয়া কাপের টিম এশিয়াতে খেলার সুযোগ পাবেন। রাইডার কাপের আদলে এই টুর্নামেন্টে টিম এশিয়ায় থাকবেন এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটের সেরা চার প্রতিযোগী। মালয়েশিয়ার গ্লেনমারিয়ে গলফ অ্যান্ড কাউন্টি ক্লাবে আগামী বছরের ২৮ থেকে ৩০ মার্চ সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

হঠাত্ করেই সিদ্দিকুরের সামনে এই হাতছানি। গত মাসে মালয়েশিয়া থেকেই খেলার ধরনে একটা পরিবর্তন আনেন। আক্রমণাত্মক খেলতে শুরু করেন সেই সিআইএমবি ক্ল্যাসিক থেকেই। তারপর মূলত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকেই দৃষ্টি ছিল সবার। এর মাঝে ভারতে অবশ্য একটা মহড়া দেয়ার সুযোগ ছিল। হিরো ইন্ডিয়ান ওপেন উপলক্ষে দিল্লি গলফ ক্লাব এবার সেজেছিল রঙিন সাজে। বিশেষ কারণে দিল্লিতে এই টুর্নামেন্ট ছিল সম্মানের। এবারই টুর্নামেন্টের ৫০ বছর পূর্তি হয়। তাই ইন্ডিয়ান ওপেনকে ঘিরে ভারতীয়দের আগ্রহটা একটু বেশিই ছিল। কিন্তু বিশ্বের সেরা প্রতিযোগীদের মধ্য থেকে একজন বাংলাদেশি এই টুর্নামেন্ট জিতে নেবে তা হয়তো ধারণা করতে পারেননি ভারতীয়রা। টুর্নামেন্ট শুরু হওয়ার পর আঁচ করা যাচ্ছিল বিষয়টি। যেভাবে প্রথম তিনটি রাউন্ড খেলেন তাতে শিরোপা জেতাটা সময়ের ব্যাপার ছিল। দেশটির তারকা গলফার গগনজিত ভুল্লার, অনির্বাণ লাহিড়ী ও শিব চৌরাসিয়া থেকে অনেক দূর এগিয়ে ছিলেন।

শেষ দিনে একটা উত্তেজনা কাজ করছিল। যে কারণে চতুর্থ রাউন্ডে আক্রমণাত্মক কৌশলটা সিদ্দিকুর ভালোভাবে কাজে লাগাতে পারেননি। তাই দুই ভারতীয় চৌরাসিয়া ও অনির্বাণ লাহিড়ী ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছিলেন। তারপরও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত নিজেকে ধরে রেখে খেলার চেষ্টা করেছেন। ফলও পেয়েছেন। মাত্র এক শট কম নিয়ে চ্যাম্পিয়ন হন। এই চ্যাম্পিয়ন হওয়াটাই তার জন্য নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে। এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জিতেছেন ঠিকই, তবে এবারই প্রথম অর্ডার অব মেরিটে সেরা তিনে উঠে এসেছেন। চলতি মৌসুমে প্রায় সাড়ে চার লাখ ডলার প্রাইজমানি জিতেছেন। এক বছরে এটিই তার সর্বোচ্চ প্রাইজমানি অর্জন। এর আগে ২০১১ সালে সর্বোচ্চ দুই লাখ ৯১ হাজার ৬৫৩ ডলার প্রাইজমানি অর্জন করেন। আর মাত্র দুজন আছেন ২৯ বছর বয়সী এই বাংলাদেশির সামনে। থাইল্যান্ডের কিরাডেক অফিবার্নরাত ও অস্ট্রেলিয়ার স্কট হেন্ড আছেন সেরা দুইয়ে। এরপর আছেন ভারতের দুই বিখ্যাত তারকা অনির্বাণ লাহিড়ী ও গগনজিত ভুল্লার। সিদ্দিকুরকে পিছনে ফেলে সেরা চারে উঠতে হলে এই দুজনকে বড় ধরনের প্রাইজমানি অর্জন করতে হবে। অনির্বাণ লাহিড়ীর চেয়ে অর্জনের দিক থেকে সিদ্দিকুর এগিয়ে আছেন ৬২ হাজার ডলারের চেয়ে বেশি। আর গগনজিত ভুল্লার পিছনে আছেন প্রায় এক লাখ ২০ হাজার ডলারে।

২১ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে গলফ বিশ্বকাপ। এশিয়ান ট্যুরে এরপর টুর্নামেন্ট আছে ম্যানিলায়। হিরো ইন্ডিয়ান ওপেনে শীর্ষ পাঁচজন খেলতে পারবেন এই টুর্নামেন্টে। শিরোপা জয়ী হিসেবে সিদ্দিকুর অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন সেখানে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারলে বিশ্বকাপের আগেই তালিকায় অবস্থানটা আরেক দফা এগিয়ে নেয়ার সুযোগ পাবেন। তারপরই বিশ্বকাপ। সব মিলিয়ে আগামী বছর ইউরেশিয়া কাপে খেলার সুযোগ কাজে লাগাতে চাইছেন সিদ্দিকুরও। এশিয়ান ট্যুরকে তিনি বলেন, ‘অবশ্যই আমার লক্ষ্য থাকবে ইউরেশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করার। আমি মনে করি, সেটি দারুণ এক ইভেন্ট। আশা করছি সেখানে খেলতে পারব। সেখানে খেলার যোগ্যতা অর্জনে এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছি।’

২০০৭ সালে প্রফেশনাল ক্যারিয়ার শুরুর পর ২০১০ সালে ক্যারিয়ারে বড় সাফল্য আসে। সে বছর ব্রুনাই ওপেন জিতে বিশ্বকে চমকে দেন। এর তিন বছর পর ভারতে দ্বিতীয় শিরোপার দেখা পেলেন। মূলত কুর্মিটোলা গলফ ক্লাব থেকেই তার গলফ ক্যারিয়ার শুরু। বর্তমানে ক্লাবের সম্মানিত সদস্যও তিনি। গলফের মতো একটি অভিজাত শ্রেণির খেলা মূলত তার হাত ধরেই বাংলাদেশে পরিচিতি পায়। আভিজাত্যকে তিনি নামিয়ে এনেছেন সাধারণের কাতারে। এবার বিশ্বকাপে সুযোগ পাওয়াটা তার জন্য আরেকটি মাইলফলক। তার ওপর ইউরেশিয়া কাপে খেলতে পারলে বড় এক অর্জন হবে বাংলাদেশ গলফের জন্য।

শেষ দুই বছর ভালো খেলতে না পারায় কোচের পরামর্শে এখন পারফরম্যান্সের উন্নতির জন্য কাজ করছেন। সাম্প্রতিক সময়ের অনুশীলন কৌশল প্রসঙ্গে সিদ্দিকুর বলেন, ‘আমার কোচ সকালে জিম করতে চাপ দিচ্ছেন। তাই রাতে দ্রুত ঘুমিয়ে যাই। তিনি বলেছিলেন, আরেকবার ভুল করলে আমার কোচের দায়িত্ব থেকেই তিনি সরে দাঁড়াবেন।

***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***

Related Tags: bangla news , english news , bangla blog , english blog ,technology blog , computer tips and tricks ,gossips news ,gossips blog ,technology news

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×