উড়ুক্কু গাড়ি তৈরিতে এগিয়ে এসেছে চীন। সম্প্রতি চীনে উড়ুক্কু গাড়ি তৈরির জন্য নতুন নকশার পেটেন্ট আবেদন করা হয়েছে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই মানুষের কল্পনায় স্থান করে নিয়েছে উড়ুক্কু গাড়ি। যা এতদিন ছিল কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীতে এখন বাস্তবের জগতেও পরীক্ষামূলকভাবে চলে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুগিয়া এতদিন উড়ুক্কু গাড়ি তৈরির কথা জানিয়েছিল। এবার চীনের গবেষকেরা উড়ুক্কু গাড়ি তৈরির পরিকল্পনা করছেন।
সাউদার্ন চায়না এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ সম্প্রতি উড়ুক্কু গাড়ির নকশা ও গাড়ির প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে।
পেটেন্ট আবেদনে বলা হয়েছে, গাড়ি আকাশে ওড়ানোর জন্য দুটি বড় আকারের পাখা থাকবে। এই পাখা দুটি গাড়ির নীচে সামনে ও পেছনে দিকে পরস্পর বিপরীত দিকে ঘুরতে থাকবে। এ ছাড়াও গাড়ির মাঝ বরাবর দুটি ছোট আকারের পাখা পাশাপাশি ঘুরতে থাকবে। এই দুটি পাখা গাড়ি আকাশে ওড়ানোর সময় চালককে নিয়ন্ত্রণ সুবিধা দেবে। বড় দুটি পাখান নীচে বসানো বিশেষ প্লেট আকাশে গাড়িটির দিক ঠিক রাখবে।
চালক ও যাত্রীর জন্য এই উড়ুক্কু গাড়িতে কতখানি জায়গা থাকবে তা এখনই ধারণা করা সম্ভব নয়। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, উড়ুক্কু গাড়ির এটি প্রাথমিক নকশা মাত্র। এর আরও উন্নতি করে শিগগিরই উড়ুক্কু গাড়ি তৈরির কাজ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেরাফুগিয়া ‘ট্রানজিশন’ নামে উড়ুক্কু গাড়ি তৈরির কথা জানিয়েছিল। টেরাফুগিয়ার দাবি, তারা ট্রানজিশনের পাশাপাশি টিএফ-এক্স নামে নতুন এক ধরনের উড়ুক্কু গাড়ির নকশা করছে যে রাস্তায় চলবে আবার দ্রুত গতিতে আকাশেও উড়বে। এর জন্য আলাদা রানওয়ের প্রয়োজন পড়বে না। এ গাড়ি চালানোর জন্য আলাদা করে বিমান চালনার প্রশিক্ষণ প্রয়োজন হবে না। গাড়ি চালানোর ক্ষেত্রে সাধারণ গাড়ি চালানো আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই চলবে।
প্রযুক্তি গবেষকেরা আশা করছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন রাস্তার পাশাপাশি আকাশেও উড়বে গাড়ি।
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
Related Tags: bangla news , english news , bangla blog , english blog ,technology blog , computer tips and tricks ,gossips news ,gossips blog ,technology news
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।