somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতকালে কাশির ঘরোয়া চিকিৎসা! How to cure cough naturally

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকালে ঠাণ্ডা কাশির সমস্যা নতুন কিছু নয়। অনেকেই শীতকালে ঠাণ্ডা কাশির সমস্যায় ভোগেন। কাশির সমস্যা শারীরিক দিক থেকে খুব বড় ধরনের অসুখ না হলেও দীর্ঘ সময় ধরে এই সমস্যা পোহাতে হয় যা অত্যন্ত বিরক্তিকর। শীতকাল এলে এই ধরনের সমস্যায় যারা পড়েন, তাদের প্রত্যেকের বাসায় আগে থেকেই ঠাণ্ডার ওষুধ মজুদ রাখা হয়। কিন্তু সব থেকে বেশি ভালো হয় ওষুধ বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে এই কাশির সমস্যা সমাধান করতে পারলে। সেজন্য আজকে আপনাদের জন্য রইল প্রাকৃতিক উপায়ে কাশির সমস্যা সমাধানের কিছু ঘরোয়া পদ্ধতি।

আদা চা
ঠাণ্ডা কাশির সমস্যা দূর করতে বহুকাল আগে থেকেই এই আদা চা ব্যবহার হয়ে আসছে। আদায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ঠাণ্ডা দূর করার একটি কার্যকরী উপাদান। আদা চা শ্বাসনালীতে জমে থাকা কফ দূর করতে সহায়তা করে ও কাশির সমস্যার সমাধান করে। নিয়মিত আদা চা খেলে কিছুদিনের মধ্যেই কাশির সমস্যার সমাধান পাওয়া যায়।

পদ্ধতিঃ
আদা চা তৈরি করতে লাগবে আদা ও পানি। ইচ্ছে হলে লেবুর রস দিতে পারেন। প্রথমে একটি পাত্রে ২ কাপ পরিমাণ পানি দিয়ে জ্বাল দিন। পানি ফুটে উঠলে এতে ২ চা চামচ আদা গুঁড়ো কিংবা ১ চা চামচ আদা কুচি দিয়ে দিন। ১০ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। কাপে ঢেলে লেবুর রস দিয়ে গরম থাকতেই পান করুন আদা চা। কাশির সমস্যা সহজেই দূর করতে পারবেন।

হলুদের দুধ
ঠাণ্ডা কাশি দূর করতে হলুদের দুধের তুলনা নেই। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমূহ বুকে বসে যাওয়া কফ ও ঠাণ্ডা দূর করার ক্ষমতা রাখে। শীতকালে প্রতি রাতে এক গ্লাস হলুদের দুধ পান করলে কাশির সমস্যা একদমই থাকে না।


পদ্ধতিঃ
হলুদের দুধ তৈরি করতে লাগবে গুঁড়ো হলুদ ১ টেবিল চামচ, দুধ ১ গ্লাস পরিমাণ, ২ টুকরো দারুচিনি, ২ টি লবঙ্গ ও স্বাদ অনুযায়ী মধু বা চিনি। একটি পাত্রে দুধ ও হলুদ দিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন। দারুচিনি ও লবঙ্গ একটু ছেঁচে নিয়ে তা দুধে দিয়ে নেড়ে দিন। দুধ ফুটে ওঠা পর্যন্ত জ্বাল দিন। স্বাদ অনুযায়ী মধু বা চিনি মেশাতে পারেন। দুধ ফুটে গেলে নামিয়ে গরম গরম পান করুন কাশি উপশমে কার্যকরী হলুদের দুধ।

মশলা চা
মশলা চা ঠাণ্ডা কাশির সমস্যা অনেক দ্রুত নিরাময় করে। মশলা চায়ের প্রায় সব কটি উপাদানই ঠাণ্ডার সমস্যা দূর করতে সক্ষম। মশলা চায়ের দারুচিনি শরীরের রক্ত সঞ্চালনে সহায়তা করে ফলে শরীর গরম হয় এবং ইমিউন সিস্টেম উন্নত হয়। মশলা চায়ে তুলসি ও লবঙ্গ দেয়া হয়। তুলসি ও লবঙ্গ শ্বাসনালীতে জমে থাকা কফ দূর করে ও কাশির সমস্যা সমাধান করে।

পদ্ধতিঃ
মশলা চা তৈরি করতে লাগবে ৪/৫ টি তুলসি পাতা, আদা কুঁচি ১ চা চামচ, লবঙ্গ ২/৩ টি, ২ টুকরো দারুচিনি, গোলমরিচ ২ টি, সামান্য চা পাতা, স্বাদ অনুযায়ী মধু বা চিনি ও ২ কাপ পানি। একটি পাত্রে পানি নিয়ে চুলায় জ্বাল দিন। এতে তুলসি পাতা ও আদা কুঁচি দিয়ে দিন। লবঙ্গ। গোলমরিচ ও দারুচিনি একটু ছেঁচে পাত্রে দিয়ে জ্বাল দিতে থাকুন। সামান্য পরিমাণে চা পাতা দিন। স্বাদ অনুযায়ী মধু বা চিনি দিয়ে পানি এক কাপ পরিমাণে শুকিয়ে এলে নামিয়ে নিন। কাপে ঢেলে গরম গরম পান করুন।

***স্বাস্থ্য বিষয়ক ও বিস্ময়কর নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***

Visit my amazing blog: http://beb24.blogspot.com
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×