somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(NASA) আমাদের পৃথিবীর মতই দেখতে আরেক পৃথিবীর সন্ধান পাওয়া গেছে

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির বিজ্ঞানীদের তরফে দাবি করা হয়, গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, সেই নক্ষত্রটির সঙ্গে তার দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতোই। তবে ব্যাসার্ধের হিসেবে এর অক্ষপথ পৃথিবীর চেয়ে ৬০ শতাংশ বড়।

নক্ষত্রের শ্রেণি হিসেবে কেপলারের ‘সূর্য’ ও পৃথিবীর সূর্য একই গোত্রের বলেও দাবি করেছে নাসার বিজ্ঞানীরা। তবে ওই নক্ষত্রের বয়স দেড়শো কোটি বছরের মতো বেশি। NASA-র কেপলার টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্রহের ছবি। নতুন গ্রহের নাম দেয়া হয়েছে কেপলার-৪৫২বি।

নাসার বিজ্ঞান শাখার প্রধান জন গ্রুন্সফেল্ড আজ জানান, পৃথিবী ও সূর্যের এই যে জুড়ি, তার সঙ্গে কেপলার ৪৫২বি ও তার নক্ষত্রের প্রচুর মিল। সেখানেই এই গ্রহটির গুরুত্ব।

বিজ্ঞানীদের মতে, ওই নক্ষত্রটির ভর সূর্যের চেয়ে ৪ শতাংশ বেশি। তেজেও সূর্যকে পিছনে ফেলে দিয়েছে সেটি। তার চার দিকে ঘুরতে কেপলার-৪৫২বি-র সময় লাগে ৩৮৫ দিন। ওই গ্রহের সূর্যের বয়স অবশ্য আমাদের সৌরজগতের কেন্দ্রের চেয়ে ১০০ কোটি বছরেরও বেশি। তাই কেপলার-৪৫২বি-র বর্তমান অবস্থা বিচার করে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়ার আশায় রয়েছেন বিজ্ঞানীরা।

গ্রহটির ওজন ঠিক কত হতে পারে, তা নিয়ে নাসার বিজ্ঞানীদের মধ্যে এরইমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তাঁদের অনুমান, পৃথিবীর চার গুণ ভারী এই গ্রহ। তার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে দু’গুণ বেশি। বেশ কয়েক দশক ধরে ‘পৃথিবীর মতো’ গ্রহের খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। এখন পর্যন্ত প্রায় ৫০০টি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর নানা মিল পাওয়া যায়। এই ৫০০টির মধ্যে কেপলার-৪৫২বি-ই আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো। এই গ্রহের পৃষ্ঠে জল থাকারও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অনেক জীবন্ত আগ্নেয়গিরিরও সেখানে রয়েছে, অনুমান তাঁদের।

তাহলে কি পৃথিবীর বাইরে মানুষের বাসযোগ্য আরেক পৃথিবী বাস্তব হতে চলেছে?

আরো মজার মজার সংবাদ পড়তে আমার ব্লগটি একবার ঘুরে আসতে পারেন।


সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×