somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ থাকতে চান? রেস্তোরাঁয় গিয়ে করবেন এই কাজগুলো!

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রেস্তোরাঁয় গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করাটা আসলে অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। বাড়িতে যতই স্বাস্থ্যকর খাবার খাওয়া হোক না কেন, রেস্তোরাঁয় গিয়ে একটু বেশি তেল, পনির, মেয়নেজ খাওয়া হয়েই যায়। অতিরিক্ত চিনি আর লবণের কথা তো বলাই বাহুল্য। ছোট ছোট কয়েকটি কৌশল জানা থাকলেই কিন্তু রেস্তরাঁয় গিয়েও স্বাস্থ্যকর খাবার খাওয়া সম্ভব। নিজের Slim by Design: Mindless Eating Solutions for Everyday Life বইতে এসব কৌশল নিয়ে কথা বলেন বিহেভিয়রাল ইকোনমিস্ট এবং ফুড সাইকোলজিস্ট ব্রায়ান ওয়ানসিঙ্ক।

১) মেনু থেকে স্বাস্থ্যকর খাবারগুলো কি করে বের করবেন?

কোনো রেস্তোরাঁয় গিয়ে কি করে বুঝবেন কোন খাবারগুলো সবচাইতে স্বাস্থ্যকর? এর জন্য কি মেনুর শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সময় নষ্ট করতে হবে? না, সবচাইতে ভালো উপায় হলো যে ওয়েটার বা ওয়াইট্রেস খাবার পরিবেশন করনে, তাকে জিজ্ঞাসা করা। তবে প্রশ্নটি করতে হবে কৌশলে। তার কাছে যদি শুধুই স্বাস্থ্যকর খাবারের কথা জানতে চান তবে তিনি নিঃসন্দেহে সালাদের তালিকা দেখিয়ে দেবেন, আর এসব সালাদের দামটা হয়ে থাকে চড়া। তার কাছে জানতে চান কোন খাবারগুলো মানুষ পছন্দ করে কিন্তু তেমন একটা ভারী নয়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি আপনাকে জানাবেন কোন খাবারগুলোয় তেল-চর্বি, চিনি এবং মশলা কম।

২) ওজন বাড়াতে না চাইলে রেস্তোরাঁয় কোন জায়গাটায় বসতে হবে?

রেস্তোরাঁ গুলোতে জানালার পাশের টেবিলে বসাটা সবচাইতে স্বাস্থ্যকর। কারণ তিনি জানেন অন্যরা তাঁকে দেখতে পাচ্ছে। ফলে তিনি বসার ভঙ্গিমা, খাওয়ার আদব-কেতা থেকে শুরু করে কি খাচ্ছেন, কতোটুকু খাচ্ছেন সে ব্যাপারেও সতর্ক থাকেন। এর বিপরীতে দেখা যায়, আপনি যদি রেস্তোরাঁর ভেতরের দিকে বসেন তবে আপনার সেখানে বেশীক্ষণ থাকতেও ইচ্ছে করবে এবং আপনি এটাসেটা অর্ডার করতে থাকবেন।

৩) বুফে খাওয়ার সময়ে কি করবেন?

বুফে খাওয়ার সময়ে যেহেতু কোনো বাধা নেই, তাই অনেকে খেতেই থাকেন চিন্তাভাবনা ছাড়া। এ সময়ে বেশ কিছু করা যেতে পারে। প্রথমত, একটি ছোট প্লেট বেছে নিন খাবার ওঠানোর জন্য। এতে আপনি ইচ্ছে করলেও বেশি খেতে পারবেন না। যে কোনো কিছু খাবার আগে প্রথমে পুরো বুফেতে কি কি খাবার আছে দেখে নিন এবং অস্বাস্থ্যকর খাবারগুলো এড়িয়ে চলুন। যখন খেতে বসবেন, তখন বুফের জন্য সাজানো খাবারের দিকে পিঠ দিয়ে বসুন। এতে অতিরিক্ত খাবার ইচ্ছে কম হবে।

আরো কার্যকরী টিপস্ জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন



সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×