somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টফোন কেনার জন্য রক্ত বিক্রি!

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দারিদ্র পরিবারে জন্ম ওদের। কিন্তু স্মার্টফোনের বড্ড শখ। আর তাই বেআইনিভাবে ৫০০ টাকায় ইউনিট প্রতি রক্ত বিক্রি করতে গিয়েছিল ৩ নাবালক। এবং ধরাও পড়ে গেল। উত্তরপ্রদেশের কোহলি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন এই ৩ বালক রক্ত দেওয়ার জন্য এখনো উপযুক্ত নয়। তারা স্রেফ টাকার লোভে রক্ত দিয়েছে ওই ব্লাডব্যাঙ্ককে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তালা লাগিয়ে দেওয়া হয়েছে ব্লাডব্যাঙ্কটিতেও।

যে তিন বালক রক্ত দিতে গিয়ে ধরা পড়েছে তাদের মধ্যে অন্যতম বিজয় (ছদ্মনাম), বয়স ১৪ বছর। স্বাস্থ্য কর্মকর্তাদের সে জানিয়েছে, কয়েকদিন ধরে সে একটি সেল ফোন কেনার জন্য টাকা জমাতে শুরু করে। সেই সময় এই ব্লাড ব্যাঙ্ক থেকে একজন ফোন করে তাকে টাকার বিনিময়ে রক্ত দেওয়ার প্রস্তাব দেয়। অতিরিক্ত টাকা পাওয়া যাবে, এই লোভেই সে রাজি হয়ে যায়। বিজয় জানিয়েছে, সংসারে অভাব-অনটন লেগেই থাকে তাদের। বাবা মারা যাওয়ার পর মা একটি ক্লিনিতে ৩০০০ টাকার বিনিময়ে চাকরি করেন। মাকে সাহায্য করতে সেও একটি ছোটখাটো কাজ করে। কিন্তু দুজনের উপার্জনে পাঁচ জনের সংসার টানাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। গজনি নামে এক ব্যক্তি টাকার লোভ দেখাতেই আর সে দ্বিতীয়বার আর ভাবেনি। পাশাপাশি বিজয় এও জানায় যে, ওই ব্যক্তি তাকে আশ্বাস দিয়েছিল, রক্ত দেওয়ার পরও সে দুর্বল বোধ করবে না। তার শারীরিক কোনও ক্ষতি হবে না। রক্ত দেওয়ার আইনত বয়স ১৮ বছর। এবং রক্তদাতার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমপক্ষে ১৩ হতে হবে। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন, যে ৩ জন রক্ত দিয়েছে তাদের বয়স ১৮ বছরের কম এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ১৩-র নিচে। প্রত্যেকেই দুস্থ পরিবারের।

বিজয়ের পাশাপাশি স্নেহাশিস বলে এক নাবালকও রক্ত দেয় এই ব্লাড ব্যাঙ্কে। তবে এটাই তার প্রথমবার ছিল না। এর আগে আরও দুবার রক্ত দিয়েছে স্নেহাশিস, সে জানিয়েছে মাকে সাহায্য করার জন্য এক বছর ধরে চাকরি খুঁজছিল সে। তখনই এই প্রস্তাব মেলে। রক্ত বিক্রি করে তার পকেটমানি চালানোর মতো টাকা ভালই আসছিল। তাই সে এই কাজে রাজি হয়। তৃতীয় কিশোরের বাবা তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেননি।

আরো সংবাদ জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×