somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশা তাড়াবে ঘাস!

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মশা তাড়াতে এ যাবৎ অনেক ওষুধই বের হয়েছে। কিন্তু এগুলোর বেশির ভাগই শতভাগ মশা তাড়াতে ব্যর্থ। আবার কোনো কোনো ওষুধে ভালো কাজ হলেও দেখা যায় যে তা মানবদেহের জন্য ক্ষতিকর। এ অবস্থা থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি ঘাস খুঁজে পেয়েছেন যা মশা তাড়াতে বেশ কার্যকর। মূলত তারা এমন একটি সুগন্ধি ঘাসের সন্ধান পেয়েছেন যার গন্ধে আশপাশে মশা থাকে না।

বিশেষ এই ঘাস যুক্তরাষ্ট্রের কিছু আদি জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে দূরে রাখতে ব্যবহার করে থাকে। সম্প্রতি ওই ঘাসের নির্যাসের সঙ্গে আরেকটি সুগন্ধি ঘাসের নির্যাসের মিশ্রণ ঘটান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তবে তার আগে এগুলো কয়েকটি ধাপে পরিশোধিত করা হয়। এরপর একটি গবেষণাগারে চালানো হয় পরীক্ষা। সেখানে রক্ত দিয়ে কৃত্রিমভাবে মানুষের আকৃতির একটা অবয়ব তৈরি করা হয়। এতে প্রলেপ দেওয়া হয় ওই মিশ্রণের। এরপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি মশা। তাতে দেখা যায়, মশাগুলো রক্তের দিকে যায়নি।

তবে এই নির্যাস এখনই বাজারজাত করার পক্ষে নন গবেষকরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের রসায়নবিদ চার্লস কানট্রেল বলেন, 'আমাদের পরীক্ষার ব্যাপ্তি ছিল তিন মিনিট। এই সময়ে ওই নির্যাস কাজ করেছে। তবে তা তিন ঘণ্টা কাজ করবে কিনা, তা আরো পরীক্ষা করে দেখতে হবে।'

প্রতিদিনের আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×