somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা ঘটনার অজানা তথ্য…

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ আমরা আলোচনা করব বেশ কিছু মজার ঘটনা। কিন্তু আমরা হয়তো সেভাবে সেগুলিকে ভাবি না বা নজর দিই না। এরকম বেশ কিছু মজার মজার ঘটনা, (যার তথ্য সূত্র অবশ্যই ইন্টার নেট বা উইকি বা ব্রিটানিকা এন্সাইক্লোপিডিয়া) বেছে বেছে নিয়ে হাজির করলাম তোমাদের জন্য। জানা জিনিস আর একবার জেনে নিতে দোষ কি! যদি না সেটা আমার বা আপনাদের পূর্বের ডেটা বেস কে আমাদের মস্তিষ্কের মেমরি থেকে উড়িয়ে না দেয়। আসুন ভনিতা ছেড়ে একএক করে মজার বিষয়গুলিকে আলোচনা করি–

১। সকাল বেলায় প্রহর ঘোষনা করে কে? কার ডাকে আমাদের ঘুম ভাঙ্গে? কি? কাক? আরে না। একেবারে রঙ ট্র্যাক ধরে ফেলেছো। আসলে আমি বলতে চেয়েছিলাম মোরগের কথা। মোরগের ডাক আমরা সবাই শুনেছি বা মোরগ কে আমরা সবাই ডাকতে দেখেছি। কেমন সুন্দর গলা উচিয়ে কুক্কুরুক কু করে ডাকে । হ্যা এর মধ্যে মজার তথ্য টা কোথায় ? আছে আছে এত ব্যস্ত হওয়ার কিছু নাই। তাহলে বলেই ফেলি– গলা উঁচু না করলে মোরোগ ডাকতেই পারবেনা। কেউ কি কখনো মোরগ কে গলা না উঁচু করে ডাকতে দেখেছো? না দেখনি। এর কারন তাদের ভোকাল কর্ডের অবস্থান গত বিন্যাস।

২। সমুদ্রের নীল পানি রাশির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অপার দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে অনেক্ষণ চেয়ে থাকলে মনটা দেখবে বেশ শান্ত হয়ে যায়। তোমরা বলবে হ্যা এটার মধ্যে নতুন কি খোজার চেষ্টা করছেন? এতো প্রকৃতির দান– তার বিশালতা। অবশ্যই সত্য। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা হল– আমাদের বর্ণালীর নীল রঙের একটা বিশেষ প্রভাব রয়েছে। নীল রঙ আমাদের মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে– এবং কামিং হরমোন (calming hormones) গুলিকে নির্গত করতে উদ্দীপনা যোগায়। যা আমাদের মনটাকে অনেকটা শান্ত করে দেয় । Calming Hormones হল Stress Hormones এর ঠিক উল্টো কাজ করে।

৩। এবার আসি আর একটি অপেক্ষাকৃত লঘু বিষয়ে। টাইটানিক জাহাজের কথা আমরা কে না জানি। আর যার জানতাম না তারাও ইতিমধ্যে বিখ্যাত সেই টাই টানিক সিনেমা থেকে জেনে গেছি। টাইটানিক হল প্রথম জাহাজ যাতে SOS সিস্টেম চালু করা হয়ে ছিল। না এটি মজার তেমন কোন তথ্য না। এবার মজার তথ্যটি বলি। টাইটানিক জাহাজ টি তৈরী করতে খরচ হয়েছিল- ৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার ঘটনা নিয়ে তৈরী যে ছবি (সিনামা) সেটি তৈরী করতে খরচ হয়েছিল ২০০ মিলিয়ন ডলার। হায় হায় বাঙালী। এই দুঃখ রাখি কোথায়?

৪। জলহস্তী বা হিপোদের কে আমরা সবাই দেখেছি। একটি মজার প্রচলিত ধারনা রয়েছে জলহস্তীরা যখন খুব আপসেট বা হতাশ হয় বা শক পায় তখন তাদের দেহ থেকে ঘামের বদলে রক্ত ঝরে। আসলে এটি অত্যন্ত প্রচলিত একটি ধারনা–কিন্তু সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হল তাদের দেহের মধ্যে থাকা মিউকাস যাতীয় পদার্থ আবা তেলতেলে একটি পদার্থ নির্গত হয় (রেড ওয়েল) যা ঘামা বা Sweat এর সঙ্গে মিশে যায় এবং বায়ুর সংস্পর্ষে এসে লাল রক্তের মত দেখায়।

৫। এবার একটি মজার সাধারণ জ্ঞান সন্ধীয় তথ্য বলি– অ্যাজলেট কাকে বলে জানা আছে? না আমিও জানতাম না তাই শেয়ার করলাম। জুতো আমরা প্রায় সকলেই পরি, জুতোর ফিতে আমরা সবাই বাঁধি। এই জুতোর ফিতের একেবারে প্রান্তে যে প্লাস্টিক কোট টি থাকে তাকেই বলে অ্যাজলেট।

প্রতিদিনের আরো তথ্যপূর্ণ খবর জানতে আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।


সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×