মানুষ তার অবস্থান থেকেই তার ভাবনাটা ভাবে,তুমিও না হয় ব্যতিক্রম হলেনা!!!
গতানুগতিক প্রেমিকের তালিকায় নাম লেখাতে পারিনি,কিংবা-
ভালবাসাবাসির জোয়ারে গা ভাসাতে পারিনি ডুবে মরার ভয়ে,
আমি যে সাতারই শিখিনি......
কত্ত সহজে উগলে দিলে জমে ছিলো যত ক্ষোভ তোমার,
নির্বাক রোবটের মতো শুনে যাওয়া ছাড়া কোন উত্তরই ছিলনা-
আমিতো জানি সত্যিটা কি...?
দিন শেষে তুমি যেখানে কারো বুকে মাথা রেখে উষ্ণতা খোজ,
আমি তখন মুঠোফোন হাতে খোঁজতে ব্যস্ত-
পুরনো এস.এম.এস,ছবি,কিংবা-
ডায়রির পাতায় সযতনে লুকিয়ে রাখা ধূসর হতে থাকা স্মৃতিগুলো...
নিক্তির তুলাদণ্ডে মাপতে আসিনি ভালোবাসার ওজন,
সে'তো এক বিশাল রাজ্য-
যেখানে মহারাণীর মুকুট তোমার মাথায় আর
আমি পূজারী মাত্র...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




