আজ কোন দুঃখ নেই আমার-
নেই কোন হাহাকার,
এই বেশ ভালো আছি ভালোই আছি-
নেই কোন বিতৃষ্ণার বীভৎস চিৎকার।
হয়তোবা সময়গুলো নেই আর-
ফিরে দেখা চার বছর আগের মতো,
তুমি আর তুমি নও আমিও ঠিক তাই-
তবুও সব যাচ্ছে চলে পেরিয়ে বছর কতো।
স্বামী-সন্তান ফ্ল্যাট আর গাড়ি-
শূন্যতার ভিড় তবু কিসের অভাব?
ফের ঘুম ফের জাগা নির্ঘুম হতভাগা-
কবিতায় সব লেখা কঠিন স্বভাব।
ব্যাস্ততা ছিলো বলেই আজো এই বেঁচে থাকা-
অপেক্ষার প্রহর গুনে,
ফেরা আর হবেনা জানি তবু শুধু পথ চাওয়া-
যেন বিষ পানকরা জেনেশুনে।
আজ আর নেই কোন লেখালেখি-
মত্ত থাকবো আমি আর আমাকে নিয়ে,
মরচে ধরা পাণ্ডুলিপি তুমি তেমনি থাকো-
এই ফাঁকে আমি নেই একটু ঘুমিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




