না আমার সাথে থাকতে নয়; অভিযোগ করতে
আমি নাকি কষ্টের সাথে আঁতাত করেছি
অভিযোগ শুণে খিল খিল করে হেসে ওঠে
আমার ভেতরের কষ্টগুলো
আমি বললাম তা তুমি দুদিন থেকে যাও না বাপু
তোমার সাথেও আঁতাত করব
সুখ সাহেব মুখ বেঁকিয়ে বলেছিল, আমার অতো সময় আছে নি??
আমি গোয়াল ঘরের ঝাটা দিয়ে সুখ সাহেবের মুখে
ঝেঁটিয়ে বিদায় করলাম
তারপর কষ্টকে বললাম চলো বন্ধু ঘুমাতে যাই।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ ভোর ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



