গণতন্ত্র হল জনতার পশ্চাতদেশে রাজনীতিবিদদের হাত
গনতন্ত্র হল বক্সিং রিং এ মুখোমুখি দেশপ্রেম ও সুবিধাবাদ
গণতন্ত্র হল কালো হাতে জেলের তালা ভাঙ্গা
গণতন্ত্র হল মানুষ ও হায়েনার সাম্প্রদায়িক দাঙ্গা
গণতন্ত্র হল দরবেশ লাগায় শেয়ার বাজারে আগুন
গণতন্ত্র হল ইচ্ছে হলে থাকুন, নাহলে দেশ ছেড়ে ভাগুন
গণতন্ত্র হল সংসদে টক শো-য়ে অশ্লীল গালাগাল
গণতন্ত্র হল সবসময় জনগণই রয়ে যায় আল্লার মাল
গণতন্ত্র হল শিরোনাম হতে ইতিহাসের বিকৃতি
গণতন্ত্র হল মৃত্যুর আগে জনগণ পায়না নিষ্কৃতি
গণতন্ত্র হল সত্য ও সাহসের উপরে ঢাল ছাই
গণতন্ত্র হল সরকার ছাড়া আর কোন উপাস্য নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।