যতই হও তুমি চন্দ্র কিংবা পারু
তোমায় রাধতেই হবে, দিতে হবে ঘর ঝারু
নিয়ম করে শুতেই হবে রাতে
যতই তোমার মন খারাপ হোক কিংবা গা ব্যাথাক বাতে
পড়েছো যখন স্বামী মোগলের হাতে
নিয়ম করে খানা দিতে হবে পাতে, নাহয় মারবে শরীরে ও ভাতে
সব সাপেরই একই বিষ
বিছানায় যতই হোক নির্বিষ
আবার চোখ তুলে তাকালেই তুমি চরিত্রহীন
বেহায়া বেপর্দা তুমি তসলিমা নাসরীন
ঘরেতে তুমি আটা ময়দা, বাইরে তুমি তেঁতুল
কখনও কবিতার উপমা আবার কখনও ভুলের মাশুল
বিজ্ঞাপনের পণ্য তুমি, সিনেমার কাটপিস
কখনও সুখের অসুখ আবার কখনও অশান্তির বিষ
কখনও তুমি প্রেরণা আবার এই তুমি ধ্বংস
এই তুমি বোন কিংবা মায়ের বংশ
কখনও তুমি আলিঙ্গন আবার কখনও রক্তপাত
কখনও তুমি প্রেম আবার এই তুমি সংঘাত
এই তুমি লক্ষী! এই তুমি সীতা!
কী ভীষণ দ্রুততায় দেখি তুমিই আবার পতিতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।