রু মা ল ঝ গ ড়া ই ত্যা দি গ ল্প
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“দুটো টিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে বসে আছে গাছের ডালে।” সুঁইয়ের পেটে রঙিন সুতো ঢুকিয়ে দুপুরে না খেয়ে, রাত জেগে, পড়ালেখা শিকেয় তুলে, একটুকরো কাফনরঙা ধবধবে কাপড়ের বুকে অসংখ্য অগনতি ছিদ্রি করে-তুমি এঁকেছিলে এমনি এক দৃশ্যপট। তারপর একদিন কাপড়ের টুকরোটা হাতে ধরিয়ে দিয়ে বললে, “তোমার কাছে একটা টাকা হবে?” আমি নির্ভয়ে পকেট থেকে একটা এক টাকার রুপোলী কয়েন বের করে তোমার দিকে ধরলাম। তুমি হেসে বললে “ রুমাল দিলে ঝগড়া হয়তো, তাই রুমালটা তোমার কাছে এক টাকায় বেচে দিলাম।” আমি জীবনের প্রথম সেদিন জেনেছিলাম কাপড়ের টুকরোর নাম নাকি রুমাল হয়।
কিন্তু তবুও কেন ঝগড়া হল? আমি তো রুমাল কিনেই নিয়েছিলাম। কেন ঝগড়া হল-কেন ঝগড়া হল? কেন চোখের নদীর ভাঙ্গন থামাতে সেই রুমালটাই অহর্নিশি ভিজে থাকে আমার চোখের কাছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন