শুনতে হয়ত অনেকের কাছে খারাপ লাগবে, হয়ত নির্বোধদের ভোঁতা ধর্মানুভুতিতেও আঘাত লাগতে পারে, কিন্তু সত্যি কথা হল, গত কয়েক যুগ ধরে আমেরিকা এবং ইজরাইলের পরে মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হল সৌদি আরব। আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইজরাইল মিলে যত অনাচার করেছে সব সৌদি আরবের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় করেছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সৌদি আরব আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আর বাংলাদেশেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সৌদি আরবের পাঁচ বছর লেগেছিল, যা তারা দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যার পরে। মধ্যপ্রাচ্যে মুসলমানদের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধেই সৌদি আরবের অবস্থান ছিল মুসলিমদের বিপক্ষে।
আজ যখন নাক উঁচু ইউরপিয়ানরা সিরিয়ার শরণার্থী নিতে রাজি হয়েছে, সেখানে সৌদি আরব তার পুরনো ভুমিকায়। দুর্বল ইয়েমেনের উপর তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা হয়ত অনেকেরই অজানা।
অঢেল তেল আর সম্পত্তির প্রাচুর্যের উপর ভাসতে থাকা একটি দেশের কাছে মানবিকতা বা মানবতা আশা করা যায় কি?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


