মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং সম্মানিত আইজিপি, এই অধমকে ক্ষমা করবেন, কিন্তু দুইটা কথা আপনাদের সমীপে পেশ না করে থাকতে পারছিনা।
এক, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ কিংবা পরিচালনা পর্ষদের কাছে শিক্ষা ব্যাবসার উপকরণ কিংবা পন্য হতে পারে কিন্তু ছাত্র বা ছাত্রের অভিভাবকের জন্য না। তাদের কাছে শিক্ষা মৌলিক অধিকার। আপনারা কি তাদের মৌলিক অধিকার খর্ব করতে চান? যদি না চান তাহলে আরও শ'দুয়েক পাবলিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন। যদি তাও না পারেন, তাহলে ওদেরকে গোল্লায় যেতে বলে দেন। ওরা গোল্লায় যাক। দেশ এমনিও গোল্লায় যেতে খুব একটা বাঁকি নাই।
দুই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এ যাবৎকালে নিরাপরাধ মানুষের উপর পুলিশের গুলি চালানোর ফলাফল এই দেশে কারও জন্যই সুখকর হয় নাই। ইতিহাস তো তাই বলে। ৫২, ৬৯, ৭১ কিংবা ৯০, কখনই না। ২০১৫ যেন আপনাদের জন্য ৯০ এর মত বিষফোঁড়া না হয়ে দাঁড়ায়, একটু খেয়াল রাখবেন।
দুর্নীতি, ধর্ষণ, নারী- শিশু নির্যাতন, খুন, গুম, চাঁদাবাজি আর নৈরাজ্যের দিকে মনোযোগ দেন, গুলি ওখানে খরচ করেন, বাহবা দিতে কার্পণ্য করব না। বাট প্লিজ, ইতিহাস দেখে শিখুন। ইতিহাস সৃষ্টি করে শিক্ষা না নেয়াটাই সবার জন্য মঙ্গলের।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



