somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিউচুয়াল ব্রেক-আপ

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তোমার আমার সম্পর্কের ইতির একটা সুন্দর নাম দিয়েছি - মিউচুয়াল ব্রেক আপ । জিজ্ঞেস করতেই পার - আজ হটাৎ এত বছর পর এই কথা ? আজ আবার আমায় কেন মনে পড়লো ?

আগের মত তোমাকে আর মনে পরে না - এথিক্সে বাজে । হয়ত বছরে দু এক বার । আর পড়লেও তাতে কোন অনুভূতি হয় না । কষ্ট আনন্দ উত্তেজনা এই গুলা হয় না । কে যেন কাল খুব করে বাধ্য করলো তোমাকে মনে করতে । কেউ একজন বলল - তুই খুব পাষণ্ড, হৃদয়হীন । সে হয়ত কথার ছলে বলেছিল কিন্তু সে কি জানত আমি আসলেই হৃদয়হীন ? আমার বুকের বাম পাশটা যে খালি তা কি সে জানে ? সেই শূন্যতার খোঁজে আজ তোমাকে আবার মনে পড়লো ।

দিয়ে দেওয়া জিনিশ আবার ফিরিয়ে আনার অভ্যাস আমার নেই । যখন বলেছিলাম আমার এই এক পাউন্ডের হৃদয়টা আজ তোমাকে দিলাম - তখন কিন্তু আমি ঠাট্টা করি নি । সত্যি ই দিয়ে দিয়েছিলাম তোমাকে । কখনো ফেরত চাইবার কথাও মাথায় রাখি নি । তুমি চলে গেলে , আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হল তাতে কি ? যে জিনিশ তোমাকে দিয়েছি - সম্পর্ক নেই বলে তা আবার ফেরত চাইব এমন প্রেমিক আমি নই । হৃদয়ের কেনা বেচা আমি করি না । লাভ লোকসান হিসেব করে সেইদিন তোমাকে ওই হৃদয়টা দেই নি । ভদ্রতা করেও নয় , শুধু ভালবাসি বলেই দিয়েছিলাম । কিন্তু তুমি যে ভদ্রতা রক্ষার্থে সেইদিন ভালোবাসা সর্বস্ব হার্ট শেইপ গ্যাস বেলুন আমাকে দিয়ে গেলে আমি তো সেটাকেই তোমার হৃদয় ভেবে বসে ছিলাম । হিপ্নোটাইজড এক প্রেমিকের সাথে এই ম্যাজিক তুমি না দেখালেও পারতে ।
তুমি রান্না জানতে না । কিন্তু কখনো বলিনি তোমার মুখে ইলিশের রেসিপির গল্প শুনে খালি পেটে কেটেছে কত রাত । কখনো বলিনি আমাকে নিয়ে তোমার কুড়ে ঘরের স্বপ্ন শুনে লোডশেডিং এর ভেতরেও ঘুমিয়েছি কত রাত । অসময়ে তোমাকে মনে পড়লে মাথার দু পাশে দু আঙ্গুল রেখে পাঠানো ট্যেলিপ্যাথিক সিগন্যাল আর আমাকে অবাক করে তোমার কল ব্যাক - কিছুই কি তোমাকে নাড়া দিত না ?

এত ভালবাসি যাকে তার বিরুদ্ধে প্রতিহিংসা বা প্রতিশোধ কোনটার কথাই ভাবিনি কখনো । সেই চিন্তা থাকলে আমার হৃদয়টাই ফেরত চাইতাম । আর এত চিন্তা করে কি ভালোবাসা যায় ? আমার কাছের বন্ধুরা সবাই তোমাকে ঘৃণা করে । আমাকে বেশি ভালবাসে বলে হয়ত তোমাকে বেশি ঘৃণা করে । বন্ধুরা যখন বলে কি মেয়েকে ভালবেসেছিস যে তোকে ছেড়ে চলে গেল তখন মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিছুই করার থাকে না । তোমাকে ডিফেন্ড করতে খুব ইচ্ছে করে কিন্তু পারি না । চুপ থাকি । মনে মনে ভাবি - সবাই একদিন চলে যায় , খুব সামান্যই পাশে থাকে । তোরাও হয়ত একদিন একা হয়ে যাবি আর আমার মত মাটিতে মুখ লুকাবি । কেউ হয়ত হৃদয়হীন হয়ে যাবি আবার কেউবা কেনা বেচায় মত্ত হবি ।

প্রশ্ন আসে তোমাকে কি এখনও ভালবাসি ? সন্ধিহান আমি - আমার ধারণা তোমাকে আমি এখনও ভালবাসি কিন্তু তোমার ফিরে আসা আমার কাম্য নয় । কারণ তোমার জন্য সেই আগের অনুভূতি গুলো আর নেই । তোমাকে দেখলে আর আপ্লুত হব না । আগের মত আর ভালবাসার গন্ধ পাব না । বরং কিছুটা অপ্রস্তুত বোধ করবো । কারণ হিপ্নটাইজ দশা যে অনেক আগেই কেটেছে । তোমার সাথে দেখা হয়ে গেলে সর্বচ্চ কেমন আছ জিজ্ঞেস করতে পারি , এরপর তোমাকে একা রেখেই হেটে যাব সামনে । একজন হৃদয়হীন এর কাছে থেকে এর বেশি আর কি আশা করতে পার ?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×