তার দেয়া কথা গুলো জমা দিয়েছি ছাইদানিতে, কালচে নীল ধোয়ায় ভরে গিয়েছে জীবন, কস্ট গুলো কুমার বিশ্বজিতের মত জনতা ব্যাঙ্কে জমা রাখতে চেয়েছিলাম, বলেছে ভালবাসার একাউণ্ট তারা ক্লোজ করে দিয়েছে।
হাসি মুখ টাকে ভুলে গিয়েছি বহুদিন হয়, টোল ছিল কি সে গালে? মনে নেই কিংবা মনে রাখতে চাইনি! কোন একটা দাতের উপর দিয়ে আরেকটা দাত ঊঠে গিয়েছিল তার, হাসির সৌন্দর্য বাড়াতে সৃস্টিকর্তা কত কিছু করেন!
এখনো অর্কিড বিক্রি হয়, নাম না জানা, গন্ধবিহীন সেই অর্কিড আমি কিনি, অর্কিড গুলো খাচায় বন্দি পাখি হলে বেশ ভাল হত, কিনে মুক্ত করে দিয়ে মুক্তির আনন্দ পাওয়া যেত হয়ত। আচ্ছা, তার কি এখন সেই মুক্তির আনন্দ?
অভিমানে দেয়া আইস্ক্রিম গুলো এখন এমনিতেই গলে যায়, তারা এখন আর অভিমান কমা পর্যন্ত অপেক্ষা করেনা, যেমন টি হয় সিগারেটের, ধরানোর পর এমনিই পুড়তে থাকে, সেই ই সুখ!!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃধুমপান ও ভালোবাসা উভয়েই স্বাস্থের জন্য ক্ষতিকর!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

