আমি পাখি হতে চেয়েছিলাম, ঝড় গুলো এসে ডানা ভেঙ্গে দিয়েছিল
অসহায় আমি ঝুলে ছিলাম শহুরে ইলেকট্রিক তারে, হাই ভোল্টেজে
আমি ঘুমেদের স্বার্থপর বানিয়ে দিয়েছি,সেখানে দুঃস্বপ্ন গুলো ফিনকি দিয়ে রক্ত ঝরায়
বালিশের কোনে, দূর্বল শরীরের লালা গুলো বড্ড নোঙ্গরা লাগে, ঘেন্না হয়।
আমার আর না পাওয়ার কোন আফসোস নেই, এই নারকীয় জীবন আমি উদযাপন করি
সেখানে রঙ্গীন প্রজাপতি নেই, আছে সাদাকালো হাহাকার, তারা শরীক হয় সে উদযাপনে!
আমার গানের সুর নেই, লিরিক্স গুলো আনন্দ দিয়েছে হররোজ, একাকীত্বের সঙ্গী হয়েছে
তুমি জানলে না...
সেগুলো লিরিক ছিল না,
ছিল, সেই তারা ভরা রাতে,
তোমাকে, আমার না বলা কথা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




