নিবেদিতা,
এ নিবেদন শুধু তোমার জন্য, এখানে অধিকার সম্পূর্ন তোমার
ছিল, আছে, থাকবে।
নিবেদিতা,
পয়লা বৈশাখে তোমার হাতে কি কাচেঁর চুড়ির রংধনুরা থাকবে?
লাল পেড়ে সাদা শাড়ীতে নিবেদন করবে, এই তোমাকে-আমাকে?
অথবা চৈত্র সংক্রান্তির রাতে আমি মিথ্যে ফানুস উড়াব, নতুন করে?
স্বপ্নরা সব হিলিয়াম বেলুন হয়ে যাচ্ছে, হাতছাড়া হয় নৈমিত্তিক!
আমি কি করে নতুন স্বপ্ন দেখব বল?
নিবেদিতা,
কতদিন হয়ে গেল, তোমার ওপাল গ্লাসের মগে মুখ ডুবিয়ে চা খাইনি!
কত উষ্ণ প্রহর মিছে হয়ে গেল, তোমার ঠোটেঁ ঠোটঁ ডুবিয়ে চুমু খাইনি!
কফিমগে তালা ঝুলছে তাও বহুকাল, বহু সন্ধ্যায় খুলেনি কপাল!
আমার এখানে থমকে আছে সময়, অবরুদ্ধ অসহায় মহাকাল!
নিবেদিতা,
এখানে এসে দেখো, এই বুকে, আজ হৃদয় বলে কিছু নেই
আছে শুধু গোলাকার মাংসপিন্ড, বিরামহীন ভাবে রক্তাক্ত করে যাচ্ছে
শরীরের কোষানু পর্যন্ত, অথচ মনের আকাশ রিক্ত, নিঃস্ব শূন্য!
শুধু তোমার, এই তোমার, হ্যাঁ এই তোমার ই জন্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




