somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! সপ্তম পর্ব!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফুয়ান ইয়া সাদিক, ইয়া হাবিবি, আলহীন রোকন সাবা! শুকরান!! সাদিক সাদিক সাওয়া সাওয়া!






৩০শে অগাষ্ট ২০১৪ ই্ং


আরব দেশে সিগারেট খুব সস্তা। :D পান চলে হরদম। তবে আরবরা সিগারেট পান দুটোই অপছন্দ করে। এখানে টার্কি মেইড গোল্ড লিফ পাচ টাকা ছিল প্যাক, এখন ছয় টাকা হইছে। নাহ কোন বাজেটে নয়, এমনিতেই দাম বেড়েছে। বেন্সন ও টার্কি মেইড, দাম আট টাকা প্যাক। আমেরিকান মেইড মার্লবোরো আছে, কিন্তু বেশী খেলে দাত ব্যথা করে। দাম দশ টাকা। সুইজারল্যান্ডের মেড ডানহিল পাওয়া যায়, দশ টাকাই দাম, লাইটস ও আছে। আর আছে ডেভিডাফ। সাত টাকায় আছে এল &এম। আমি বেনসনেই আছি।B-)




সব ই ঠিকাছে, কিন্তু বিড়ির প্যাকেটে দেখবেন উদ্ভট সব ছবি! আংগুল পুড়ে যাচ্ছে, প্রেগন্যান্ট মহিলার পেটের শিশুতে আগুন লাগছে ইত্যাদি সব ভয়াবহ ছবি, আর সেই সাথে বিধিবদ্ধ বানীয়ে বিড়ির প্যাকেট, আমাদের দেশের মত! লেখা থাকে টার, মনোক্সাইড, নিকোটিন কতটুকু আছে!খুব বাজে ব্যাপার!:((:((




পান একেকটা এক টাকা, আসে বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি থেকে, পান ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এর লোকেরা ঘাসের মত খায়, অনেক লোক পান মুখে দিয়ে সিগারেট ধরায়।পান এখানে রেডিমেড পাওয়া যায়। আরবেরা খুব ফ্রিকোয়েন্ট, এক ইজিপ্সিয়ান ডাক্তার পিতার সামনেই আমাকে সিগারেট অফার করছিল!:P:P




আরেক জিনিস চলে, তাম্বাক! ইন্ডিয়ান লোকজন খায়, হাতে ডলে বল বানিয়ে গুলের মত ঠোট আর মাড়ির মাঝে গুজে দিতে হয়। আমি আরব এবং সুদানীয় লোকজন কে দেখেছি এই জিনিসের নেশা করতে!:P:P
চা প্রতিকাপ ১/ ২ রিয়েল।X(




এছাড়া ভাল মন্দ হিসেবে মদ এবং হাশিস পাওয়া যায়। তবে ধরা খাইলে শ্যাষ! কল্লা যাবে গা! সীসাও পাওয়া যায়। ভুলে গেসিলাম, একজনায় কমেন্টে বলাতে মনে পড়ল, বিশাল বড় গড়গড়া। তবে সীসা বৈধ, ছেলে বুড়ো বাপ সবাই খায়!:|:|:|




নেশা এবং মৃত্যু খুব কাছের বিষয়। আরবে সব চে বেশী মরে ডায়াবেটিস, রেনাল ফেইলর আর এক্সিডেন্ট এ। প্রায়শই হাসপাতালে আসে, ব্লাড সুগার আড়াইশ, তিনশো নিয়ে!!/:) কোন বিকার নাই এদের।জলহস্তীর মত বপু নিয়ে ঘুরে বেড়ায়, একদিন খেল খতম!:-* আরব লোকজন মরার পর আত্মীয়রা খুব একটা দেরী করে না। এরা লাশ বাসায় নেয় না। ধরেন হসপিটালে মারা গেছে, এখান থেকে আর বাড়িতে নিবে না, সোজা মসজিদে নিয়ে গোসল, জানাজা, সেখান থেকে কবর। খুব দ্রুততম সময়ে কবর দেয়া হয়। যেহেতু লাশ বাড়িতে আনে না, তাই মহিলারাও দেখে না। :|



আরবেরা যেখানে মারা যাবে, সেখানেই কবর দিবে, ধরেন রিয়াদের স্থানীয় কেউ জেদ্দায় গিয়ে মারা গেসে, তার কবর জেদ্দায় হবে।এরা কান্নাকাটি তেমন একটা করে না, মরা বাড়িতে হাল্কা উতসবের আমেজ থাকে। সেখানে তাবু টানানো হয়, আর চলে আড্ডা আর খাওয়া। কি খাবেন? গাওয়া, খবুস, বিরিয়ানী চলছেই।/:) কিছুদিন পির আমাদের কুলখানির মত হয় "আজুমা" বা আখেরি খানাপিনা! সেইইই হেভী খাওয়া দাওয়া, খ্যাপসা, ছাগল দুম্বার রোস্ট ইত্যাদি!/:)



কেউ মারা গেলে ব্যাপারটা এরকম, আলহামদুলিল্লাহ্, আল্লাহ তাকে পাঠিয়েছেন, আল্লাহ ই নিয়ে গেছেন! কান্না কাটিতে এশ ফায়দা?
(লাভ কি!:P)




২রা সেপ্টেমবর ২০১৪ইং


আমি ভাবছিলাম দেশের হাসপাতাল খুব বিচিত্র জায়গা। আরব দ্যাশ আমার ভুল ভাংগি দিছে। প্রায়শ কিছু আজুবা সিচুয়েশন হয়, আমি নিজে বেকুব হয়ে যাই।B-)



হুকুমা বা সরকারী হাসপাতাল গুলো আমাদের দেশের মেডিকেল কলেজ হাসপাতালের চাইতে বেশী সুযোগ সুবিধা রাখে। এখানে চিকিতসা এবং ঔষধ টোটালী ফ্রী।তবে শুধু মাত্র আরব এবং স্পেসিফিক ভিসা ওয়ালাদের জন্য।X(




একদিন মর্নিং ডিউটিতে গেছি, রুগী কম ছিল, টেনিস ব্যাট দিয়ে মাছি মারতেছি, ৬টা মেরে ৭ নম্বরটা খুজতেছিলাম(এখানে সব জায়গায় মাছি), কেরালার সিস্টার আইসা বলল রুগী আসছে, গিয়ে দেখি কম বেশী একশ বছরের এক চাচা, ফাইল খুলে দেখলাম লাস্ট নাইটে আসছে, ডা ইয়াসির ইউ আর টি আই ডায়াগনোসিস করে এন্টিবায়োটিক ট্রিটমেন্ট দিছেন, তো আমি বল্লাম ট্রিটমেন্ট তো গতকাল রাতেই দিছে, এখুনি আবার আসছেন ক্যান? জবাব শুনে বেকুব, এক ডোজ ঔষধে রোগীর জ্বর কমে রুগী ভাল হয় নাই ক্যান? এরা এতটাই অধৈর্য!X((




আরবীতে বলে ছুরা, ছুরা! আসলেই এদের খুব তাড়াহুড়ো। পাকিস্তানী ডা ইরফান প্রথম দিনেই আমাকে বলছিল, বি কেয়ার ফুল, দে হ্যাভ নাথিং টু ডু, বাট দে আর অলয়েজ ইন ফাকিন হারি! সো ইনপেইশেন্ট!X(



হাসপাতালে আসবে, গায়ে কোন আঘাত নাই, পড়ে যাওয়ার হিস্ট্রি নাই, জেনারেল ব্যাক পেইন এবং নন স্পেসিফিক, তবু নিজে নিজেই বলবে এক্স রে দাও!প্রেসার বাড়ছে, হাসপাতালে আইসা নিজেই বলবে ইসিজি দরকার! যদি বলি দরকার নাই, বলবে মাফি গিরগির(বেশী কথা বলবা না!!) X#




(ব্যাপারটা এরকম, সব আমাদের, তুই বহিরাগত, তুই দিবি না ক্যান?/:)
একবার একজনের মাথাব্যথা, আমি এক্স রে দিই নাই, সে সোজা গেছে মুদীরের(ডাইরেক্টর) কাছে, মুদীর খুব শিক্ষিত, ফার্মাসিস্ট, ডিপ্লোমা ডিগ্রী, আমার কাছে এসে বলতেছে আপনি এক্স রে দেন নাই ক্যান? বললাম কোন দরকার নাই, বুঝায়ে বল্লাম ভাংগা আরবী ইংলিশে, মুদির বহু কস্টে আমাকে বুঝাল সে চাইছে, এটাই দরকার!X((




আবার এক অস্টাদশী ছাগলের গুতা খেয়ে ঠিক লেফট আই ব্রো এর উপরে কাটসে, গড নোজ এত সুন্দর মেয়ে ছাগলের কাছে কি করে! প্রোব্যাবলি খাবার দিচ্ছিল, আমি সেলাই দিছি নিজ হাতে প্রোলিন ৫ দিয়ে, সেলাই কাটার পর বিচার দিসে, ডাক্তার ভালনা, তার আই ব্রোতে দাগ পড়ে গেসে, তার এখন বিয়ে হবে না!/:)



ফিলিপিনা সিস্টার গ্রেস এন বেটেল হাসতে হাসতে যখন একথা বলসে, আমি বল্লাম টেল হার আম স্টিল সিংগেল, আই হ্যাভ নট ইভেন আ সিংগেল ওয়াইফ ইয়েট, আই ক্যান ম্যারি হার!B-)B-)


আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! ষষ্ঠ পর্ব!!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! পঞ্চম পর্ব!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! চতূর্থ পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! তৃতীয় পর্ব!

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! দ্বিতীয় পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×