somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানান রঙের স্মৃতির পালক, যখন আমি ছোট্ট বালক! -০৫

২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারগুলো আমাদের ই তৈরি। আমি কিংবা আমাদের উন্নাসিক জেনারেশন এর জন্য দায়ী!

ছোট্ট আমার কথাই ধরেন! লাল রঙের হাফ প্যান্ট, লাল গেঞ্জী, টেরী ছাটেঁর চুলে জবজবে হাঁস মার্কা নারিকেল তেল, ভীতু, আতঙ্কিত চাউনির হ্যাংলা পাতলা ছেলেটা, রসগোল্লার জন্য যে জীবন বাজি রাখতে পারে, নেহায়েত ই নাড়ু গোপাল!


আমার পাতায় পড়া প্রথম স্কুল ছেড়ে আমি তখন কোন এক সরকারী স্কুলের প্রথম শ্রেণিতে ঢুকেছি! সরকারী চাকুরে পিতার সরকারী সুবিধা থাকার পরেও ভর্তি পরীক্ষা দিতে হল, পরীক্ষা দিতে দিতে খেয়াল করলাম আমার প্যান্ট ভিজে যাচ্ছে, অজানা আশঙ্কা! যদি খারাপ করি, যদি না পারি!


আমি টিকে যাই, বাবা-মার প্রচন্ড খেয়ালে বড় হই। সরকারী কোয়ার্টারে থাকি, হেঁটে যাওয়া যেত স্কুলে, এরকম এই বর্ষার দিনে কদম ফুল ফুটত আমাদের স্কুলের সামনের গাছটায়। তারিফ, তোমার কি মনে আছে? নীল রঙের হাফ পেন্টুল-শাদা রঙের শার্ট পড়া আমরা সেই কদম ফুলের অপেক্ষায় থাকতাম। মাত্র দুই-তিন বছর আমি সেই স্কুলে পড়েছি, এর মাঝে সেই কদম ফুলের গাছটা আমি কিভাবে মনে রেখেছি জানিনা! ক্লাস ওয়ান টু তে ছেলে মেয়ে একিসাথে ক্লাস হত! ক্লাস ক্যাপ্টেন মেয়ে, আমাকে বলদ পেয়ে বেধড়ক মার খাওয়ালো একদিন , সেই অপমানের শোধ নিতে তাকে এরকম এক বৃষ্টির দিন, ঝুম ঝুম বর্ষায়, তার একটি কদম ফুল চাওয়া, আমার না দেয়ার মাঝে লুকিয়েছিল অভিমান, তাই কি?


মায়েরা খুব যত্ন নিতেন, আমার কিংবা আমাদের। পরীক্ষা আসলেই ভীতু ছেলেটির জ্বর আসত, কত যে কম্পিটিশান! বাবা তেমন কিছু বলতেন না, বাবারা বটগাছ হয়ে থাকেন, তাদের দীর্ঘ নিঃ শ্বাস ছাড়া তেমন কথা হয় না। আমার পরীক্ষা ছাড়া অসুখ বিসুখ তেমন হত না! আমার ধারণা প্রতি পরীক্ষায় ভাল করতে হবে এরকম কোন আশঙ্কা থেকে সাইকোলজিকাল এবং পরে ফিজিকাল টেম্পারেচার বাড়া শুরু হত আমার! আমার একবার ম্যালেরিয়া হল, যমে-মানুষে টানাটানি! মায়ের সে কী কান্না! বাবার হাসিমুখ গম্ভীর হয়ে গেল! ধানমন্ডির এক হাস্পাতালে দীর্ঘ সময় অবচেতন হয়ে পড়ে থাকা!


বাবা বলতেন, দৌড়ুতে হবে, মা বলতেন পড়াশুনায় এটা করতে হবে, ঐটে তাদের সবার ই চাই! আমি মেডিকেল কলেজের থার্ড ইয়ারের আগে তাদের চাওয়ার অপূর্ণতা রাখিনি! সেবার আমার খুব জন্ডিস! বিলিরুবিন বেড়ে ২৬! বাবার দীর্ঘশ্বাস আবার ঘণ হল, মা মানত টানত করে ফেললেন! আমি আবারো বিজয়ী!


এরি মাঝে অনেক গুলো বর্ষা পার হয়ে গেছে, বাবা আগে থাকতেন ঢাকার বাইরে বাইরে, এখন দেশের বাইরে। মা থাকেন পাশের রুমে। বড় হওয়া রোগে ধরায় কখনো বুঝিনি সম্পর্কগুলোতে এভাবে দূরত্ব চলে আসছে...ঈদের নামাযের পর শয্যা নিয়েছি, আজো আমি অফিস করেছি, মা হঠাত একদিন জিজ্ঞেস করেছিলেন, বাবু তোর কি শরীর খারাপ? ওভাবে শুয়ে থাকিস ক্যান?

এই দূরত্ব গুলো ক্যান তৈরি হয়? মা কে গিয়ে ক্যান হাউমাউ করে বলতে পারিনা, মা আমার বড্ড জ্বর, আমার মাথায় পানি ঢেলে দাও! মা, আমি স্যরি! এক্সট্রিমলি স্যরি!

নানান রঙের স্মৃতির পালক, যখন আমি ছোট্ট বালক! -০৫
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×