somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন দিয়ে ডিম সিদ্ধ!!!!!!!!!!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুজবটা শুরু হয়েছিল আরো বছর খানেক আগে। অনেকেই হয়তো সেই সময় mobile phone fries your brain শিরোণামে একটা ই-মেইল পেয়ে থাকবেন। এই ই-মেইলের মূল বিষয় ছিল মোবাইল ফোন ব্যবহারের ভয়াবহতা। ই-মেইলটাতে দাবি করা হয়েছিল যে, দুটো মোবাইল ফোনকে মুখোমুখি করে তাদের মাঝে একটা ডিম যদি এমনভাবে রাখা হয়, যেন ফোনদুটো ডিমটাকে দুইদিক থেকে স্পর্শ করে থাকে এবং এই অবস্থায় যদি ফোনদুটোর একটা থেকে অপরটাতে কল করা হয়, তবে ফোনদুটো থেকে নির্গত মাইক্রোওয়েভ রশ্মির প্রভাবে ডিমটা ধীরে ধীরে উত্তপ্ত হতে হতে এমন অবস্থায় পৌঁছবে যে, 65 মিনিট পর সেটা আক্ষরিক অর্থেই সিদ্ধ হয়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনার পর মেইলটার উপসংহারে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি যদি ডিমের ভিতরের প্রোটিনকে সিদ্ধ করে ফেলতে পারে, তবে চিন্তা করুন সেটা আমাদের ব্রেইনের প্রোটিনের জন্যও যে কতটা ভয়ঙ্কর হতে পারে!

যদি ই-মেইলটার শেষে এই তথ্যের কোন সূত্রের উল্লেখ ছিল না, তবুও এটা অবিশ্বাসের তেমন কোন কারণ ছিল না। কারণ আমরা মাইক্রোওয়েভের মাধ্যমে খাবার-দাবার গরম করার ধারণার সাথে পরিচিত। এছাড়া মেইলটিতে পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলিও দেওয়া ছিল। তবে কেউ যদি একটু ধৈর্য্য ধরে পরীক্ষাটা করেন তাহলেই বুঝতে পারবেন বাস্তবে এর সত্যতা কতটুকু। 65 মিনিট একটানা কল করা যেহেতু সবার পক্ষে সম্ভব হয় না, তাই অনেকেই হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষাটা করেন নি। যারা সাহস করে পরীক্ষাটা করেছেন, তাদের একজন হচ্ছেন বৃটেনের সাউদাম্পটনের Charlie Ivermee।

চার্লি যে সময়ের কথা বলেছেন, তখন সেখানে প্রতি কলের প্রথম দশ মিনিট ফ্রি ছিল। কাজেই তিনি তার আট বছর বয়সী মেয়ের সহায়তায় দশ মিনিট করে পরপর সাত বার অর্থাত্‍ মোট সত্তর মিনিট ধরে কল করে পরীক্ষাটা সম্পন্ন করেন। কিন্তু সিদ্ধ হওয়া তো অনেক পরের কথা, এতক্ষণ কল করা সত্ত্বেও এর তাপমাত্রা সামান্য পরিমাণও বৃদ্ধি পায় নি। অর্থাত্‍ পুরো মেইলটাই ছিল একটা ধোঁকা!

ব্যাপারটা যে আসলেই বোগাস, সেটা অবশ্য পরীক্ষা না করেও একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝা যায়। কারণ আমরা যখন মোবাইল ফোন দিয়ে কল করি, তখন এটা থেকে নির্গত রশ্মিগুলো কখনোই সরাসরি অন্য মোবাইল ফোনে যায় না। রশ্মিগুলো প্রথমে বেস স্টেশনে ট্রান্সমিট হয় এবং এরপর সেখান থেকে প্রাপক মোবাইল ফোনে প্রেরিত হয়। কাজেই দুটো ফোনকে পরস্পরের দিকে মুখ করিয়ে রাখা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। চার্লি বলেন, এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে মানুষ এরকম অবাস্তব বিষয়গুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে। তারমতে যে বিষয়টা সত্য না মিথ্যা সেটা মাত্র এক ঘন্টার মধ্যেই প্রমাণ করে দেওয়া যায়, সেটা শুধুশুধু বিশ্বাস করে প্রযুক্তির প্রতি ভীতি তৈরি করাটা খুবই হাস্যকর একটা ব্যাপার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×