somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাঙামাটির শুভলং ঃ ছুঁয়ে এলাম শ্বেত শুভ্র সিক্ত অনুভব (1)

১৩ ই জুলাই, ২০০৬ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদা । ধবধবে, সুন্দর, বিশুদ্ধ এক সাদা।
ঝকঝকে, অমলিন, স্বচ্ছ সুন্দর এক সাদা।
An endless show of beautiful pure white.....

An endless flow of transparent & tremendous white....


হ্যাঁ, রাঙামাটির আকাশভেঙে নেমে আসা সেই বিশাল অনিঃশেষ জীবন্ত ঝরণাধারার রঙটিকে প্রকাশ করা যায় শুধু এসব উপমা দিয়েই। তাকে অসামান্য করে তুলে ধরতে হয় বিশুদ্ধ 'সাদা'র অপরূপ প্রলেপ দিয়ে, তার স্বচ্ছ প্রানের মধ্যে অশেষ অনন্ত প্রাণ খুঁজে নিতে হয়-এমন সমৃদ্ধ সব 'সাদা'র মহিমা দিয়েই।....

সেই গর্জন, সেই তুমুল বেগে ঝরণাধারার স্রোতস্বিনী পানিপ্রবাহের মাটিতে আছড়ে পড়ার অপরূপ সব দৃশ্যের মধ্যেই ছিল শুধু শ্বেত-শুভ্র সাদা রঙের খেলা। ঝরণাধারাটির সেই দিগন্ত ছোঁয়া ঝিরি-ঝিরি, মেঘ আদুরে 'সাদা' র সামনে এসে আমাদের স্পীড বোট যখন তীরে ভিড়লো, তখন ঘড়িতে বেলা বারোটা পঁচিশ। 7 ই জুলাইয়ের 'রাঙামাটি'র আকাশ তখন কাঁদছে অঝোরে । বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমরা সব। আমাদের ক্যামেরা, মোবাইল , গায়ের টিয়া রঙ গেঞ্জী.....ভিজে যাচ্ছে সবই। প্রকৃতির এমন অপার মহিমা দেখে মুগ্ধ আনন্দে থমকে যাওয়া আমাদের এতোকালের উপোষী এই চোখ- ভিজে যাচ্ছে তা'ও।....


বলছিলাম রাঙামাটির শুভলঙ-এর অাঁকাশছোয়া বিশাল আকারের ঝরণাধারাটির কথা। যার সামনে গিয়ে দাড়ালে মনে হতে পারে- সেখানে সৌন্দর্যের সমৃদ্ধ অবয়ব সাধারণ মাত্রা ছাড়িয়ে পুত-পবিত্র এক ঐশ্বরিক মহিমায় পৌঁছে গিয়েছে বলেই , প্রকৃতির সবুজ রঙটিও পরিবর্তিত হয়ে পড়েছে শুভ্র-সতেজ এক প্রাণবন্ত 'সাদা'য়। আর সাদা মানেইতো সেখানে আছে- অসামান্য স্বচ্ছতা, সীমাহীন বিশ্বস্ততা আর সততা ও পবিত্রতার পরম প্রার্থিত যতো পরশ! শুভলঙ-এর ঝরণা ধারার সামনে দাড়িয়ে- নির্বাক বিমুগ্ধ দৃষ্টি আর ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে মনে পড়ে যায় সেকথাই। মনে পড়ে যায়- হৃদয়ে কাঁপন তুলে দেওয়া সেই প্রখর অনন্ত জিজ্ঞাসা- "সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কোন দান-কে অস্বীকার করিবে ? "(সূরা আর রাহমান, আয়াত -13র বাংলা অনুবাদ থেকে উদ্ধৃতি)।

যাত্রা শুরু হয়েছিল 6 তারিখ বৃহসপতিবার প্রায় মধ্যরাতে। ঢাকার আকাশে সেদিন সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি। এমন বৃষ্টি, মনে হলো আকাশ তার জমিয়ে রাখা সকল কান্না ঝরিয়ে দিতে চায় আজ রাত্তিরেই।একবার মনে হলো- এমন দুর্যোগের মধ্যে বোধহয় রাঙামাটি যাওয়াটা ঠিক হচ্ছেনা। কিন্তু তারপরেও দুর্দান্ত মানসিক শক্তি ও সাহস সঞ্চয় করে রাত প্রায় এগারোটায় আমরা প্রায় পঞ্চাশ জন উঠে গেলাম বিশাল এক বাসে। সাতদিন আগে শুরু হওয়া অফিসিয়াল একটি প্রোগ্রামের এনডিং ফিল্ড ট্যুরের অংশ হিসাবে শুরু হয়েছিল এ জার্নি । অবশ্য, তখনো জানতামনা- সে জার্নি পরিবর্তিত হয়ে গিয়ে পরিণত হবে-
'Just a journey to observe, feel & believe the endless power of Allmighty
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×