[রং=#660033] [সাইজ=3] [ইটালিক] [গাঢ়](Gorgious Reception on Her Glorious Return....)[/গাঢ়][/ইটালিক] [/সাইজ] [/রং]
[রং=#003333] [সাইজ=3]চলে যাওয়া 'সশব্দ' হলে ফিরে আসা 'নিঃশব্দ' হতে নেই-
চলে যাওয়া 'আবেগ-অশ্রুপূর্ণ' হলে
ফিরে আসা 'আনন্দ-অশ্রুবিহীণ' হতে নেই-
তুমি ফিরে আসছো জানা থাকলে
অজস্র ফুলের তোড়া আমি
বিছিয়ে দিয়ে আসতাম
তোমার আসার পথে পথে-
তুমি ফিরে আসছো জানা থাকলে
একটি পাখীর কাছে মিনতি জানাতাম
জীবনের সবচেয়ে সেরা সুন্দর গানটিই আজ শোনাও সুকণ্ঠী
নিশ্চয়ই তুমি জানো -মনটা এক লাফে হলো- কতোটা 'ভাল' আজ!
তুমি ফিরে আসছো জানা থাকলে
খুব যত্ন করে সাজিয়ে রাখতাম সেই কবিতার খাতা
যেখানে তোমার না থাকা দিনগুলো
ফুটে আছে কষ্টে, নীরবতায়।[/সাইজ] [/রং]
.............................................................
[রং=#0000ঋঋ][গাঢ়] রচনাকাল ঃ18/07/2006ইং, ঢাকা [/গাঢ়][/রং]
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৬ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




