somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই পারেনা, শুধু কেউ কেউ পারে/সুনীল সমুদ্র

২১ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়] পূর্ব কথাঃ[/গাঢ়] ঝরা পাতা গতকাল একটি পোষ্ট দিয়েছিলেন ঃ 'কেন ভালবাসার মানুষগুলি অকালেই হারিয়ে যায়?' সেই পোষ্টের সঙ্গে ছিল আবার জেমসের গাওয়া আমার খুব প্রিয় একটি গানের কলি-'ভালবেসে চলে যেওনা-ভালবেসে চলে যেতে নেই'। ঝরা পাতার পোষ্টে মনত্দব্য লিখতে গিয়ে মনে হল- নাহ্ , এ পোষ্ট শুধু নিছক মন্তব্য পাওয়ার যোগ্য নয়। এর চেয়েও বড় কিছু একটা প্রাপ্য হয়ে গেছে ঝরা পাতার। এর চেয়েও বড় কিছু একটা দিতে হবে তাকে...।

তার লেখার মন্তব্যে চোখ বুলিয়ে দেখলাম- এ পোষ্ট কারো কারো চোখে অশ্রু এনেছে। এই পোষ্ট আবার আবেগে ভাসিয়ে দিয়েছে সমব্যথী কিছু মমতাবান মানুষের মন। আর তাই, ধন্যবাদ ঝরা পাতা। আমি জানি- ইতিমধ্যে আপনার জানা হয়ে গেছে- যেখানে অশ্রু আর বিষন্নতা পাখা মেলে, যেখানে কষ্ট আর কবিতা মিলে মিশে একাকার হয়ে যায়, সেখানে বরাবরের মতোই 'সুনীল সমুদ্র' ছুটে আসেন "স্বেচ্ছায় শুষে নিতে... বেদনায় বিবশ নীল- কষ্ট সময়...."।

অতএব, ঝরা পাতা, তৈরী হল আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে- আপনাকে উপহার দেওয়ার জন্য একটি কবিতা-
'সবাই পারে না, শুধু কেউ কেউ পারে।'


[রং=#ঋঋ0000] [সাইজ=4] [আন্ডার] সবাই পারেনা, শুধু কেউ কেউ পারে [/আন্ডার] [/সাইজ] [/রং]
[রং=#660033] [সাইজ=2] [ইটালিক](Someone forgets easily, but someone remembers forever....)[/ইটালিক] [/সাইজ] [/রং]

[রং=#003333] [সাইজ=3]আসলে সবাই পারেনা
শুধু কেউ কেউ পারে
বৃষ্টি, আকাশ আর নক্ষত্রের মাঝে
খুঁজে নিতে 'হারানো মোহর'।

কেউ কেউ পারে
কালের গহীনে হারানো-কালজয়ী মানুষের কথা
কষ্টের কলমে লিখে
এরকম অপরূপ- কান্না ঝরাতে ।

পারে একান্ত আপন খাতায়- হৃদয়ের রক্ত ঝরিয়ে
ফুটিয়ে তুলতে এতো-নীল
অসামান্য দুঃখ শোক।

আসলেই সবাই পারেনা-
সবাই পারেনা ফেরাতে মুখ-
পেছনের ফেলে আসা পথে-
পারেনা বিরহী শব্দমালায় গেঁথে-ফেলে আসা একটি ঝিঁনুক
কুঁড়িয়ে ফিরতে ঘরে- এতো বেশী বিষন্ন , একা একা।

যে মানুষ নিত্য অাঁকড়ে থাকে 'অনিন্দ্য বর্তমান'-
কিভাবে খুঁজবে সে দুরন্ত দুপুরে এক 'হারানো আলোক'?
সময় কোথায় তার-
কঠিন বাসত্দবতা ফেলে-পেছনে তাকাবার?

ঝরে পড়া প্রীতির পুষ্প-তাই
পড়ে থাকে কষ্টে অবহেলায়
তার কাছ থেকে চিরকাল, বহু দূরে...।

কোন 'স্মৃতি' ই তাই তাকে 'শোকার্ত' করেনা-
কোন ফুল- একফোটাও 'স্মৃতিময় ঘ্রাণে'
একবারও এলোমেলো করে দেয়না তার
নির্ঘুম-জেগে থাকা নিঃসঙ্গ কোন রাত।

সত্যিই তাই সবাই পারেনা-
শুধু কেউ কেউ পারে-
একদিন ফেলে আসা রেল-লাইন ধরে সারারাত
এরকম হাঁটতে একা একা।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে-
কেউ কেউ ভুলে যায় শেকড়শুদ্ধ সব
অবলীলায়, অবশেষে-
কেউ কেউ মনে রাখে- গভীরে অনন্ত সব,
চিরকাল, ভালবেসে ![/সাইজ][/রং]

.........................................
[রং=#0000ঋঋ][গাঢ়][ইটালিক] রচনাকাল ঃ21/07/2006ইং, ঢাকা[/ইটালিক][/গাঢ়][/রং]


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×