ইংরেজী নতুন বছরের শুরুতে সামহয়্যার ইন ব্লগের সবার জন্য রইলো শুভকামনা ।
2006 -এ ছিল এই অনন্য লেখার ভুবনে আমাদের একত্রিত হবার নানা পরীক্ষামূলক পর্যায় । আশা করছি, 2007 সালে সে পর্যায় পেরিয়ে গিয়ে আরো অসাধারন অনবদ্য সব লেখনীতে ভরে উঠবে সামহয়্যারের সব পাতা, নতুন নতুন সব ভাবনার অসামান্য অনুরণনে....।
আসুন ভুলে যাই, কে কাকে কি বলেছিলাম -2006- এ ।
আসুন- ভাবতে থাকি - কি বলবো নতুন আন্তরিকতায় 2007- এ, যাতে করে অচ্ছেদ্য অপরূপ দীপ্তিময় বন্ধনে আবার জড়িয়ে যাবো সবাই ।
আরো বেশী নিবিড় নৈকট্যে, আরো বেশী উদার সত্বায়, আরো বেশী ত্যাগের গভীরে... ।
বন্ধুত্বে, পরম বিশ্বস্ততায়.....।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



