somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল থেকে ব্রাউজ করার সময় যে কোন সাইটের মোবাইল-ভার্সন Avoid করে পিসির ডেস্কটপ ভার্সন-এর মতো View আনা যাবে সহজেই....

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোবাইলে পিসির মতো ডেস্কটপ মোডে সামু ব্রাউজ করার জন্য একটি ‘অ্যাপ’ তৈরী করা সংক্রান্ত একটি পোস্ট গতকাল দুপুরে চোখে পড়েছিলো। পড়ে অবশ্য রাতের দিকে সেই পোস্টটি আর খুঁজে পাইনি। যাই হোক, পোস্টটা চোখে পড়ার পর থেকেই সামহয়্যারের সবার অবগতির জন্য কিছু কথা জানাতে ইচ্ছে করছিলো....তো আজকে সেই উদ্দেশ্যেই বহুদিন পর আবার সামহয়্যারে লিখতে বসা।

প্রথমেই যেটা জানাতে চাই, তা হলো- গুগল প্লে স্টোরের অ্যাপ ব্যতীত অন্য কোন ‘থার্ড পার্টির অ্যান্ড্রয়েড অ্যাপ’ ইনস্টলেশনের ক্ষেত্রে সবসময়ই কিছু ঝুঁকির সম্ভাবনা থাকে। ইনস্টলেশনের আগে খেয়াল করে দেখতে হবে- ঐ অ্যাপটি আপনার মোবাইল সেটের কোন কোন স্থানে Access চাইছে এবং সেটা আপনার মোবাইলের নিরাপত্তার জন্য কতখানি স্বস্তিদায়ক।

গতকাল যে অ্যাপটির পোস্ট দেখতে পেয়েছিলাম তার বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছিলো এই যে, তার দ্বারা মোবাইলের স্ক্রীনে আমাদের প্রিয় ‘সামহয়্যারইন ব্লগ’ ডেস্কটপ-এর মতো ভিউ নিয়ে ব্রাউজ করা যাবে…। একসময় ‘সামহয়্যারইন ব্লগ’-এর একটি মোবাইল ভার্সন তৈরী করা হয়েছিলো বলে মোবাইলের ব্রাউজারে ‘সামহয়্যারইন ব্লগ’-এর ওয়েব এড্রেস লিখে ব্রাউজ করা মাত্রই তার মোবাইল ভার্সনটি আমাদের সামনে এসে হাযির হতো…, যা ছিলো বেশ অসুবিধাজনক। সেকারণেই হয়তোবা ডেস্কটপ-ভিউ এর জন্য এরকম অ্যাপ-তৈরীর প্রচেষ্টা।

কিন্তু, সত্যি কথা বলতে কি, যেসব ওয়েবসাইট-এর মোবাইল ভার্সন আমাদের কাছে সন্তোষজনক বলে প্রতীয়মান হয়না, সেইসব ওয়েবসাইট ডেস্কটপের মতো ভিউ সহ মোবাইল থেকে দেখার কাজটি আসলে কোন অ্যাপ ছাড়াই বর্তমান যুগের স্মার্ট ফোনগুলোতে ‘গুগল-ক্রোম ব্রাউজার’-এর একটি বিশেষ অপশন ব্যবহার করে সম্পন্ন করা যায়। আর শুধুমাত্র ‘সামহয়্যারইন ব্লগ’-ই নয়, এই পদ্ধতি ব্যবহার করে আসলে নেটজগতের যে কোন সাইটের-ই মোবাইল-ভার্সন Avoid করে পিসির ডেস্কটপ ভার্সনের মতো ভিউ নিয়ে তা ব্রাউজ করা যায়।

মোবাইল ফোনের গুগল-ক্রোম ব্রাউজারে ‘সামহয়্যারইন ব্লগ’ ডেস্কটপ-এর মতো দেখার জন্য যা করতে হবে তা হচ্ছে এরকমঃ
১. প্রথমে মোবাইলের গুগল-ক্রোম ব্রাউজার-এর উপরের প্রান্তে ডান কর্নারের দিকে তিনটি বিন্দুর ছবি বিশিষ্ট অপশন আইকনে ক্লিক করতে হবে।
২. এরপর যে ড্রপ-ডাউন মেনু ওপেন হবে, সেখানে নীচের দিকে Request Desktop Site শিরোণামে একটি চেকবক্স দেখা যাবে। এই চেকবক্সটি চেক করে দিন।
৩. এরপর শুধু সামু কেন, যে কোন ওয়েবসাইট ব্রাউজ করলেই তা এই ব্রাউজারে পিসির ডেস্কটপ মোডের মতোই দেখা যাবে।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×